শাড়িতে অনন্যা রুনা খান

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : অভিনেত্রী রুনা খান মানেই ভিন্ন কিছু। একদিকে পর্দায় সাবলীল অভিনয়, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি- সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ফের নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।ছবিতে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। পরেছেন নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ; যা তাকে দিয়েছে এক অনন্য মাত্রা।

এছাড়াও গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট রুনার এই লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ আর খোলা চুলে তার আত্মবিশ্বাসী চাহনি যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।

রুনার এই স্টানিং অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’। আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, রুনা!’। মূলত তার এই সাহসী ব্যক্তিত্ব এবং সৌন্দর্য সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে।

স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শাড়িতে অনন্যা রুনা খান

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক : অভিনেত্রী রুনা খান মানেই ভিন্ন কিছু। একদিকে পর্দায় সাবলীল অভিনয়, অন্যদিকে তার সাহসী ও গ্ল্যামারাস উপস্থিতি- সব মিলিয়ে তিনি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ফের নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।ছবিতে রুনা খানকে দেখা গেছে অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ লুকে। পরেছেন নীল ও বেগুনি রঙের একটি জমকালো শাড়ি, ম্যাচিং স্লিভলেস সিকুইন ব্লাউজ; যা তাকে দিয়েছে এক অনন্য মাত্রা।

এছাড়াও গলায় কয়েক লহরের সাদা মুক্তার মালা এবং হাতে মুক্তার ব্রেসলেট রুনার এই লুকে যোগ করেছে রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ আর খোলা চুলে তার আত্মবিশ্বাসী চাহনি যেন ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।

রুনার এই স্টানিং অবতার দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার সহকর্মী ও অনুরাগী থেকে শুরু করে সাধারণ ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘অসাধারণ এবং মাইন্ড ব্লোয়িং’। আরেকজন লিখেছেন, ‘সুন্দরী, রুনা!’। মূলত তার এই সাহসী ব্যক্তিত্ব এবং সৌন্দর্য সামাজিক মাধ্যমে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে।

স্পষ্টভাষী ব্যক্তিত্ব এবং নিজস্ব স্টাইল রুনা খানকে সবসময় অন্যদের থেকে আলাদা করে রেখেছে। সামাজিক মাধ্যমে ঝড় তোলার পাশাপাশি পর্দার কাজেও এখন ব্যস্ত সময় তার। সম্প্রতি নির্মাতা আলী জুলফিকার জাহেদীর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘রক্তছায়া’-তে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।  সূএ : ঢাকা পোস্ট ডটকম

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com