রাজনীতির ছায়ায় ক্রিকেট, বাংলাদেশ ছাড়াই শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দীর্ঘ ১৯ বছরের ধারাবাহিকতা ভেঙে আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই। ২০০৭ সালের প্রথম আসর থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া টাইগাররা এবার থাকছে না দশম আসরে। ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে আজ পর্দা উঠছে ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টের।

রাজনীতির মারপ্যাঁচে পথ হারানো এই বিশ্বকাপে ব্যাট বলের লড়াইয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কূটনীতি। ১৬০ কোটি টাকা প্রাইজমানির এই আসরে বাংলাদেশ না থাকার পেছনের গল্প সবারই জানা। ভারতের উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবি নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বর্জনের ঘোষণা দেয়। এতে আইসিসির ঘুম উড়ে গেছে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটবিশ্বের ক্ষতির অঙ্ক দাঁড়াবে প্রায় ৬১১২ কোটি টাকা। বিশাল এই ক্ষতি এড়াতে মরিয়া হয়ে পাকিস্তানকে মাঠে নামানোর চেষ্টা করছে আইসিসি। তা না হলে এল ক্লাসিকোবিহীন বিশ্বকাপ আবেদন হারাবে অনেকটাই।

দেশের মর্যাদার প্রশ্নে বাংলাদেশের অনড় অবস্থান ক্রিকেট ইতিহাসে বড় মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিসিসিআইয়ের প্রভাবাধীন আইসিসিকে কক্ষপথে ফেরাতে এমন সাহসী সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না বলেই মত সংশ্লিষ্টদের।

না থেকেও প্রবলভাবেই বিশ্বকাপে আছে বাংলাদেশ। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার পাশাপাশি বাংলাদেশের তিন প্রতিনিধি থাকছেন এই আসরে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, গাজী সোহেল এবং ধারাভাষ্যকার আতহার আলী খান।

লিটন দাসদের হতাশা কমাতে বিসিবি তিন দল ধূমকেতু, দুর্বার, দুরন্ত নিয়ে আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ।

কলম্বোয় আজ পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম দিনেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড এবং মুম্বাইয়ে ভারত যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।

২০ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার এইটে। সেখান থেকে চার দল যাবে সেমিফাইনালে। ভারত ও শ্রীলংকার আট স্টেডিয়ামে হবে মোট ৫৫ ম্যাচ।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। তারা ফাইনালে উঠলে ৮ মার্চ কলম্বোয় শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। আগেই বিদায় নিলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

এ গ্রুপে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া। ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানকে বাকি তিন ম্যাচ জিততেই হবে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত ঘরের মাঠে শিরোপার বড় দাবিদার। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং সর্বোচ্চ তিনবার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানও আছে ফেভারিট তালিকায়। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড না থাকায় অস্ট্রেলিয়ার শক্তি কিছুটা কমেছে।

এবার নজর থাকবে ইতালির দিকেও। ফুটবলের দেশ ইতালি প্রথমবার ক্রিকেটের বৈশ্বিক আসরে খেলছে। তবে ক্রিকেটপ্রেমী বাংলাদেশের দর্শকদের জন্য এই বিশ্বকাপ যেমন বিষাদের, তেমনি টাইগারদের অভাব বিশ্বকাপকেও তাড়াবে প্রবলভাবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

» এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

» যুদ্ধের কোনো সীমা ও মেয়াদ থাকে না

» পায়ের পাতা ও গোড়ালি ব্যথায় করণীয়

» বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ এক সহযোগী আটক

» আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

» গোলশূন্য মেসি, ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

» হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখল ইসরায়েল

» নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজনীতির ছায়ায় ক্রিকেট, বাংলাদেশ ছাড়াই শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  দীর্ঘ ১৯ বছরের ধারাবাহিকতা ভেঙে আজ শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশকে ছাড়াই। ২০০৭ সালের প্রথম আসর থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া টাইগাররা এবার থাকছে না দশম আসরে। ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে আজ পর্দা উঠছে ২০ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টের।

রাজনীতির মারপ্যাঁচে পথ হারানো এই বিশ্বকাপে ব্যাট বলের লড়াইয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কূটনীতি। ১৬০ কোটি টাকা প্রাইজমানির এই আসরে বাংলাদেশ না থাকার পেছনের গল্প সবারই জানা। ভারতের উগ্রবাদীদের চাপে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবি নিজেদের সব ম্যাচ শ্রীলংকায় সরিয়ে নেওয়ার আবেদন করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তান ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচ বর্জনের ঘোষণা দেয়। এতে আইসিসির ঘুম উড়ে গেছে। কারণ ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটবিশ্বের ক্ষতির অঙ্ক দাঁড়াবে প্রায় ৬১১২ কোটি টাকা। বিশাল এই ক্ষতি এড়াতে মরিয়া হয়ে পাকিস্তানকে মাঠে নামানোর চেষ্টা করছে আইসিসি। তা না হলে এল ক্লাসিকোবিহীন বিশ্বকাপ আবেদন হারাবে অনেকটাই।

দেশের মর্যাদার প্রশ্নে বাংলাদেশের অনড় অবস্থান ক্রিকেট ইতিহাসে বড় মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিসিসিআইয়ের প্রভাবাধীন আইসিসিকে কক্ষপথে ফেরাতে এমন সাহসী সিদ্ধান্ত ছাড়া বিকল্প ছিল না বলেই মত সংশ্লিষ্টদের।

না থেকেও প্রবলভাবেই বিশ্বকাপে আছে বাংলাদেশ। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার পাশাপাশি বাংলাদেশের তিন প্রতিনিধি থাকছেন এই আসরে। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ, গাজী সোহেল এবং ধারাভাষ্যকার আতহার আলী খান।

লিটন দাসদের হতাশা কমাতে বিসিবি তিন দল ধূমকেতু, দুর্বার, দুরন্ত নিয়ে আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ।

কলম্বোয় আজ পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। প্রথম দিনেই তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলকাতায় ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড এবং মুম্বাইয়ে ভারত যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।

২০ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার এইটে। সেখান থেকে চার দল যাবে সেমিফাইনালে। ভারত ও শ্রীলংকার আট স্টেডিয়ামে হবে মোট ৫৫ ম্যাচ।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলংকায়। তারা ফাইনালে উঠলে ৮ মার্চ কলম্বোয় শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। আগেই বিদায় নিলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে।

এ গ্রুপে ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া। ভারতের বিপক্ষে না খেললে পাকিস্তানকে বাকি তিন ম্যাচ জিততেই হবে। বর্তমান চ্যাম্পিয়ন ভারত ঘরের মাঠে শিরোপার বড় দাবিদার। প্রথম দল হিসেবে টানা দুইবার এবং সর্বোচ্চ তিনবার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে।

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানও আছে ফেভারিট তালিকায়। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড না থাকায় অস্ট্রেলিয়ার শক্তি কিছুটা কমেছে।

এবার নজর থাকবে ইতালির দিকেও। ফুটবলের দেশ ইতালি প্রথমবার ক্রিকেটের বৈশ্বিক আসরে খেলছে। তবে ক্রিকেটপ্রেমী বাংলাদেশের দর্শকদের জন্য এই বিশ্বকাপ যেমন বিষাদের, তেমনি টাইগারদের অভাব বিশ্বকাপকেও তাড়াবে প্রবলভাবে। সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com