নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-২ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডা. মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মনিরা সাইদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।প্রতিনিয়ত নারীরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নারী হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-২ আসনের মহিলা বিভাগের নির্বাচন পরিচালক ডা. মনোয়ারা আজাদ, সহকারী নির্বাচন পরিচালক লায়লা আরজুমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মনিরা সাইদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশে নারীদের নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।প্রতিনিয়ত নারীরা সহিংসতা, নির্যাতন ও হেনস্তার শিকার হচ্ছে। অথচ এসব ঘটনায় দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। কিন্তু বর্তমান ব্যবস্থায় নারীরা নিরাপদ নয়। অবিলম্বে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com