সবার পরামর্শে উন্নয়নকাজ করে যাব: রুমিন ফারহানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচিত হলে এলাকার মানুষের পরামর্শে উন্নয়নকাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‌‌‘আমি আপনাদের ঘরের মেয়ে, আমাকে হাসঁ মার্কায় ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে।’

শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো এলাকার খেলার মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘হাঁস প্রতীক বিজয়ী হলে এলাকার রাস্তাঘাটসহ সকল কিছুর উন্নয়নের আওতায় নেওয়া হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারা দেশ চলে। আর আমরা বাড়ির লোক হয়ে গ্যাস পাই না। আমি এমপি হলে এলাকার মানুষের আগে গ্যাস দিতে হবে।’

এলাকার চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, ‘হাসপাতালে গেলে সেবা পাওয়া যায় না। দূরে গিয়ে চিকিৎসা নিতে হয়। এমপি হলে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নিব। তখন দেখব কীভাবে চিকিৎসা নিতে হয়।’

রুমিন ফারহানা বলেন, ‘এই এলাকায় আমার দাদা-দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এইটা আমার বাবার জন্মভূমি। আপনাদের সেবা করতেই আমি এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করে যাব। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে, পাঁচ বছর পর নিলর্জ্জের মতো ভোট চাইতে আসব না।’

বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেম্বর সায়েদ মিয়ার সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমন্বয়ক মুন্সি আসাদুজ্জামান, সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জায়েদুল ইসলাম, সায়েদুল ইসলাম, কাজী মঈন উদ্দিন, শাহ আলম, লুৎফুর রহমান, ছুট্টো মিয়াসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রিশাদকে সামলানোর পরিকল্পনায় পাকিস্তান

» শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

» সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব

» শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত

» দেড় হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রি দিলেন  সাবেক ইউপি সদস্য

» বড়াইগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

» ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

» রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

» বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি রাজনীতি করে  জনগণের জন্য — ড.আব্দুল মঈন

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সবার পরামর্শে উন্নয়নকাজ করে যাব: রুমিন ফারহানা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : নির্বাচিত হলে এলাকার মানুষের পরামর্শে উন্নয়নকাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

এলাকার ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‌‌‘আমি আপনাদের ঘরের মেয়ে, আমাকে হাসঁ মার্কায় ভোট দিলে আপনার মেয়ে, আপনার বোন এমপি হবে।’

শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ডাকবাংলো এলাকার খেলার মাঠে জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘হাঁস প্রতীক বিজয়ী হলে এলাকার রাস্তাঘাটসহ সকল কিছুর উন্নয়নের আওতায় নেওয়া হবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস দিয়ে সারা দেশ চলে। আর আমরা বাড়ির লোক হয়ে গ্যাস পাই না। আমি এমপি হলে এলাকার মানুষের আগে গ্যাস দিতে হবে।’

এলাকার চিকিৎসা সম্পর্কে তিনি বলেন, ‘হাসপাতালে গেলে সেবা পাওয়া যায় না। দূরে গিয়ে চিকিৎসা নিতে হয়। এমপি হলে স্থানীয় হাসপাতালেই চিকিৎসা নিব। তখন দেখব কীভাবে চিকিৎসা নিতে হয়।’

রুমিন ফারহানা বলেন, ‘এই এলাকায় আমার দাদা-দাদির কবর আছে। এই এলাকার মানুষের কাছে আমি ঋণী। এইটা আমার বাবার জন্মভূমি। আপনাদের সেবা করতেই আমি এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করে যাব। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে, পাঁচ বছর পর নিলর্জ্জের মতো ভোট চাইতে আসব না।’

বুধন্তি ও চান্দুরা ইউনিয়নের সমন্বয়ে অনুষ্ঠিত সমাবেশে সাবেক মেম্বর সায়েদ মিয়ার সভাপতিত্বে ও হাফিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমন্বয়ক মুন্সি আসাদুজ্জামান, সাবেক বিএনপি নেতা প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট জায়েদুল ইসলাম, সায়েদুল ইসলাম, কাজী মঈন উদ্দিন, শাহ আলম, লুৎফুর রহমান, ছুট্টো মিয়াসহ অন্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com