বিশ্বকাপ ম্যাচে দর্শক টানতে ফ্রি এন্ট্রি ঘোষণা শ্রীলঙ্কার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শকরা টিকিট ছাড়াই খেলাটি উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। একই দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ও ভারত বনাম যুক্তরাষ্ট্র।

দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট সকাল সাড়ে ৯টা থেকে খোলা থাকবে। যেহেতু প্রবেশ ফ্রি এবং আসনের সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

২০২৬ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ এক সহযোগী আটক

» আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

» গোলশূন্য মেসি, ন্যাশভিলের সঙ্গে মায়ামির ড্র

» হিজবুল্লাহর ১৫০ রকেট, ইরানের ব্যালিস্টিক মিসাইল; ভয়ংকর রাত দেখল ইসরায়েল

» নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম

» ঈদ ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু ১৩ মার্চ

» স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

» হাসপাতালে মির্জা আব্বাস

» আজ বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপ ম্যাচে দর্শক টানতে ফ্রি এন্ট্রি ঘোষণা শ্রীলঙ্কার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আগামীকাল শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। কলম্বোর ঐতিহাসিক এসএসসি গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শকরা টিকিট ছাড়াই খেলাটি উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়। একই দিনে আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেগুলো হলো ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড ও ভারত বনাম যুক্তরাষ্ট্র।

দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট সকাল সাড়ে ৯টা থেকে খোলা থাকবে। যেহেতু প্রবেশ ফ্রি এবং আসনের সংখ্যা সীমিত, তাই খেলা শুরুর আগে পৌঁছানোর পরামর্শ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।

২০২৬ সালের এই বিশ্বকাপটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে। টুর্নামেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com