যে শর্তে ‘বারাণসী’তে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :  প্রায় সাত বছরের দীর্ঘ বিরতি। অবশেষে ভারতীয় সিনেমার পর্দায় কামব্যাক করছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির আগামী বিগ বাজেট সিনেমা ‘বারাণসী’ দিয়ে আবারও নিজের শিকড়ে ফিরছেন তিনি। তবে এই ছবিতে অভিনয়ের জন্য পরিচালক রাজামৌলিকে একটি বিশেষ শর্ত দিয়েছিলেন ‘দেশি গার্ল’। আর সেই শর্ত পূরণ করতে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকেও।সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই ফাঁস করেছেন সেই মজার তথ্য। অভিনেত্রী জানান, দীর্ঘ ছয় বছর কোনো ভারতীয় সিনেমায় কাজ না করায় নাচের প্রতি তার আলাদা একটা টান ছিল। তাই রাজামৌলি যখন তাকে চরিত্রের প্রস্তাব দেন, তখন প্রিয়াঙ্কা একটি অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি পরিচালককে বলেছিলাম, আমার চরিত্রের জন্য যেন একটি বিশেষ নাচের দৃশ্য রাখা হয়।’

প্রিয়াঙ্কার এই আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েন ছবির নায়ক মহেশ বাবু। প্রিয়াঙ্কা হেসেই বলেন, ‘বেচারা মহেশকেও আমার জন্য এই নাচটি করতে হয়েছে। ও অনেকটা মজার ছলেই বলেছিল, তোমার জন্য এখন আমাকেও নাচতে হবে।’

সেই নাচের অভিজ্ঞতার কথা শেয়ার করে মহেশ বাবু জানান, বিষয়টি বেশ সংবেদনশীল ছিল। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি গানের শুটিং শেষ করেছি। গানটি এতটাই চমৎকার যে সেটি সারাক্ষণ মনের মধ্যে বাজতে থাকে। শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাও সারাক্ষণ গুনগুন করে গানটি গাইছিল।’

এদিকে শুধু নাচই নয়, অ্যাকশনেও চমক দিতে চলেছেন মহেশ বাবু। রাজামৌলির নির্দেশনায় নিজেকে আমূল বদলে ফেলেছেন তিনি। অভিনেতা জানান, এই ছবির প্রয়োজনে তাকে কেরলের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট শিখতে হয়েছে। শরীরকে নমনীয় ও হালকা করতেই এই কসরত। মহেশের কথায়, ‘এই সিনেমায় রাম চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। রাজামৌলির সিনেমায় কাজ করা মানেই আলাদা এক ডিসিপ্লিন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পয়লা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত

» মোটরসাইকেল কিনে না বাবাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ,ছেলে আটক

» খাল খনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান

» জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

» তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা তুলে নেয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

» চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার ১জন অভিযোগে গ্রেফতার

» ফোনে চার্জ থাকছে না? কোন অ্যাপ ব্যাটারি শেষ করছে জানাবে গুগল

» বয়স বিবেচনায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন : হাইকোর্ট

» আড়ংয়ে ব্যাগ না দেওয়ায় হাতে কাপড় নিয়ে ফিরলেন রুমিন ফারহানা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যে শর্তে ‘বারাণসী’তে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা

ছবি সংগৃহীত
বিনোদন ডেস্ক :  প্রায় সাত বছরের দীর্ঘ বিরতি। অবশেষে ভারতীয় সিনেমার পর্দায় কামব্যাক করছেন গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির আগামী বিগ বাজেট সিনেমা ‘বারাণসী’ দিয়ে আবারও নিজের শিকড়ে ফিরছেন তিনি। তবে এই ছবিতে অভিনয়ের জন্য পরিচালক রাজামৌলিকে একটি বিশেষ শর্ত দিয়েছিলেন ‘দেশি গার্ল’। আর সেই শর্ত পূরণ করতে গিয়ে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকেও।সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই ফাঁস করেছেন সেই মজার তথ্য। অভিনেত্রী জানান, দীর্ঘ ছয় বছর কোনো ভারতীয় সিনেমায় কাজ না করায় নাচের প্রতি তার আলাদা একটা টান ছিল। তাই রাজামৌলি যখন তাকে চরিত্রের প্রস্তাব দেন, তখন প্রিয়াঙ্কা একটি অনুরোধ জানান। তিনি বলেন, ‘আমি পরিচালককে বলেছিলাম, আমার চরিত্রের জন্য যেন একটি বিশেষ নাচের দৃশ্য রাখা হয়।’

প্রিয়াঙ্কার এই আবদার মেটাতে গিয়ে বিপাকে পড়েন ছবির নায়ক মহেশ বাবু। প্রিয়াঙ্কা হেসেই বলেন, ‘বেচারা মহেশকেও আমার জন্য এই নাচটি করতে হয়েছে। ও অনেকটা মজার ছলেই বলেছিল, তোমার জন্য এখন আমাকেও নাচতে হবে।’

সেই নাচের অভিজ্ঞতার কথা শেয়ার করে মহেশ বাবু জানান, বিষয়টি বেশ সংবেদনশীল ছিল। তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি গানের শুটিং শেষ করেছি। গানটি এতটাই চমৎকার যে সেটি সারাক্ষণ মনের মধ্যে বাজতে থাকে। শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাও সারাক্ষণ গুনগুন করে গানটি গাইছিল।’

এদিকে শুধু নাচই নয়, অ্যাকশনেও চমক দিতে চলেছেন মহেশ বাবু। রাজামৌলির নির্দেশনায় নিজেকে আমূল বদলে ফেলেছেন তিনি। অভিনেতা জানান, এই ছবির প্রয়োজনে তাকে কেরলের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট শিখতে হয়েছে। শরীরকে নমনীয় ও হালকা করতেই এই কসরত। মহেশের কথায়, ‘এই সিনেমায় রাম চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়েছে। রাজামৌলির সিনেমায় কাজ করা মানেই আলাদা এক ডিসিপ্লিন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com