আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে : সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ভজনপুর ইউনিয়নে আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম।

তিনি বলেন, ওই ইউনিয়ন নাকি ধানের শীষের এলাকা সেখানে প্রচারণা করা যাবে না। আমরা বলতে চাই যার যত দ্রুত ডানা গজাবে, তার তত দ্রুত পতন হবে। কারো পালানোর জন্য ভারত ছিল।

অনেকের কোনো দেশই নেই পালানোর জন্য।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে ইসলামবাগ এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা তাদের বলব গণতান্ত্রিক আচরণ করতে। মানুষ যাকে মনে হয় তাকে ভোট দেবে।

আপনি যদি কাউকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে এর আগে যারা এমন আচরণ করেছিল আপনি তাদের অনুসারী। তাদের অনুসারীদের অবস্থা তাদের চেয়েও খারাপ হবে। তারা এর আগে ক্ষমতায় থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জালিমরা জুলুম করার পরেও যদি ভোট পায় তারা মানুষকে তখন মানুষ মনে করবে না।

সারজিস আলম বলেন, আমার কাছে চাঁদাবাজি বা মাদক কারবারি টাকা নেই যেটা দিয়ে আমি ভোট কিনব। আমার কাছে উপরে সৃষ্টিকর্তার দয়া আর আপনাদের ভালোবাসা আছে। তাই পরিবর্তন চাইলে শাপলা কলিতে ভোট দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে : সারজিস

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ভজনপুর ইউনিয়নে আমাদের নারী কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম।

তিনি বলেন, ওই ইউনিয়ন নাকি ধানের শীষের এলাকা সেখানে প্রচারণা করা যাবে না। আমরা বলতে চাই যার যত দ্রুত ডানা গজাবে, তার তত দ্রুত পতন হবে। কারো পালানোর জন্য ভারত ছিল।

অনেকের কোনো দেশই নেই পালানোর জন্য।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে ইসলামবাগ এলাকায় পথসভায় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা তাদের বলব গণতান্ত্রিক আচরণ করতে। মানুষ যাকে মনে হয় তাকে ভোট দেবে।

আপনি যদি কাউকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাহলে এর আগে যারা এমন আচরণ করেছিল আপনি তাদের অনুসারী। তাদের অনুসারীদের অবস্থা তাদের চেয়েও খারাপ হবে। তারা এর আগে ক্ষমতায় থেকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। জালিমরা জুলুম করার পরেও যদি ভোট পায় তারা মানুষকে তখন মানুষ মনে করবে না।

সারজিস আলম বলেন, আমার কাছে চাঁদাবাজি বা মাদক কারবারি টাকা নেই যেটা দিয়ে আমি ভোট কিনব। আমার কাছে উপরে সৃষ্টিকর্তার দয়া আর আপনাদের ভালোবাসা আছে। তাই পরিবর্তন চাইলে শাপলা কলিতে ভোট দিতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com