নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এই বৈঠকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার ঘোষণা সৌদি আরবের

» নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ২৮, নারী ৮৩ জন : ইসি

» রাজধানীর নীলা মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান

» তিনদিন বন্ধ থাকবে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য

» এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

» কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

» খাগড়াছড়ির ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

» রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব

» রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

» স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জেনেছেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে তিনি নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন।

ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান।

নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়েছে।

দুই দেশের সামনে থাকা নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায় এই বৈঠকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com