পেশাজীবীদের মধ্যে বেড়েছে প্যাডের চাহিদা

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের মধ্যে ট্যাবের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। স্বাচ্ছন্দে গেম খেলাটাই ছিল যার নেপথ্যে। তবে সময়ের সাথে স্মার্টফোন মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানোর সাথে গেম ভ্যারাইটি যুক্ত করায় সে চাহিদায় যেন কিছুটা ভাটা পড়ে। ইদানিং আবারও বেড়েছে ট্যাবের চাহিদা।

শিক্ষার্থীদের পাশাপাশি তরুণ কর্পোরেট পেশাজীবীদের মধ্যে প্যাডের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সহজে নোট নেওয়া, প্রেজেন্টেশন রিভিউ করার পাশাপাশি দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ থাকায় ট্যাব হয়ে উঠছে পেশাজীবীদের নির্ভরযোগ্য ডিভাইস। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সে বর্ধিত চাহিদা মাথায় রেখে নিত্য নতুন সব মডেল নিয়ে আসছে। এক্ষেত্রে হ্যান্ডি আর মাল্টিটাস্কিং ফাংশনের মডেলগুলোই বাজারে এগিয়ে আছে।

রেডমি প্যাড ২ প্রো সিরিজের মোড়কে নতুন দুটি ভার্সনের ট্যাব উন্মোচন করেছে শাওমি। সদ্য উন্মোচিত সিরিজের ফাইভজি ভার্সনটিতে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। এছাড়া ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লের এ প্যাডটির বিশেষ প্রযুক্তি দিচ্ছে চোখের বাড়তি সুরক্ষা। ফলে দীর্ঘসময় ব্যবহারেও চোখে কোনো অস্বস্তিবোধ হয় না।

শক্তিশালী ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। এছাড়া ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে এ প্যাডটি দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন সহজেই চার্জ দেওয়া যায়। আর তাই দূরে ভ্রমণে প্যাডটি হয়ে উঠেছে উপযুক্ত সঙ্গী।

কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করতে কিংবা জরুরী কথা সেরে নিতেও প্যাডটি ভীষণ কার্যকরী।

পেশাজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস বা বিভিন্ন কোর্স ম্যাটেরিয়াল বা পিডিএফ পড়ার ক্ষেত্রেও   ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পেশাজীবীদের মধ্যে বেড়েছে প্যাডের চাহিদা

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের মধ্যে ট্যাবের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। স্বাচ্ছন্দে গেম খেলাটাই ছিল যার নেপথ্যে। তবে সময়ের সাথে স্মার্টফোন মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানোর সাথে গেম ভ্যারাইটি যুক্ত করায় সে চাহিদায় যেন কিছুটা ভাটা পড়ে। ইদানিং আবারও বেড়েছে ট্যাবের চাহিদা।

শিক্ষার্থীদের পাশাপাশি তরুণ কর্পোরেট পেশাজীবীদের মধ্যে প্যাডের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সহজে নোট নেওয়া, প্রেজেন্টেশন রিভিউ করার পাশাপাশি দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ থাকায় ট্যাব হয়ে উঠছে পেশাজীবীদের নির্ভরযোগ্য ডিভাইস। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সে বর্ধিত চাহিদা মাথায় রেখে নিত্য নতুন সব মডেল নিয়ে আসছে। এক্ষেত্রে হ্যান্ডি আর মাল্টিটাস্কিং ফাংশনের মডেলগুলোই বাজারে এগিয়ে আছে।

রেডমি প্যাড ২ প্রো সিরিজের মোড়কে নতুন দুটি ভার্সনের ট্যাব উন্মোচন করেছে শাওমি। সদ্য উন্মোচিত সিরিজের ফাইভজি ভার্সনটিতে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। এছাড়া ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লের এ প্যাডটির বিশেষ প্রযুক্তি দিচ্ছে চোখের বাড়তি সুরক্ষা। ফলে দীর্ঘসময় ব্যবহারেও চোখে কোনো অস্বস্তিবোধ হয় না।

শক্তিশালী ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। এছাড়া ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে এ প্যাডটি দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন সহজেই চার্জ দেওয়া যায়। আর তাই দূরে ভ্রমণে প্যাডটি হয়ে উঠেছে উপযুক্ত সঙ্গী।

কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করতে কিংবা জরুরী কথা সেরে নিতেও প্যাডটি ভীষণ কার্যকরী।

পেশাজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস বা বিভিন্ন কোর্স ম্যাটেরিয়াল বা পিডিএফ পড়ার ক্ষেত্রেও   ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com