৩৫ বছরের চাকরিজীবনে প্রথমবার ভোট দেবেন আইজিপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাকরিজীবনের দীর্ঘ ৩৫ বছরে কর্তব‍্য পালনের কারণে কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এবারই প্রথম তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন এবং তার নাম ইতোমধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। তিনি জানান, তার ভোটার এলাকা কিশোরগঞ্জ জেলায়।

তবে দীর্ঘদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালনের কারণে কখনোই নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেননি তিনি।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, অন্য জেলায় চাকরির কর্মব্যস্ততায় কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। এবার নির্বাচন কমিশনের উদ্যোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই সুযোগ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এবার ভোট দিতে পারব।

তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর ফলে মাঠপর্যায়ে অনেক পুলিশ সদস্যও এবার তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশের চাকরি মানেই দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের মধ্যেও ভোটাধিকার নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। যেটি আগে সম্ভব ছিল না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

» রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

» বিএনপি ক্ষমতার জন‍্য রাজনীতি করে না, বিএনপি   রাজনীতি করে  জনগণের জন্য — ড.আব্দুল মঈন

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

» দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

» তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

» ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইসরায়েলি নিহত

» প্রাচীন মিশরে পারফিউম ব্যবহার হতো মমি সংরক্ষণে

» ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

» বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩৫ বছরের চাকরিজীবনে প্রথমবার ভোট দেবেন আইজিপি

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চাকরিজীবনের দীর্ঘ ৩৫ বছরে কর্তব‍্য পালনের কারণে কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। এবারই প্রথম তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন এবং তার নাম ইতোমধ্যে ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। তিনি জানান, তার ভোটার এলাকা কিশোরগঞ্জ জেলায়।

তবে দীর্ঘদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালনের কারণে কখনোই নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেননি তিনি।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, অন্য জেলায় চাকরির কর্মব্যস্ততায় কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। এবার নির্বাচন কমিশনের উদ্যোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই সুযোগ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এবার ভোট দিতে পারব।

তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর ফলে মাঠপর্যায়ে অনেক পুলিশ সদস্যও এবার তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশের চাকরি মানেই দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের মধ্যেও ভোটাধিকার নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। যেটি আগে সম্ভব ছিল না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সূত্র: বাংলানিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com