ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে গত ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ডটবিডি (.bd) সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: example.bd)। এতে দেশের আইটি খাত ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডোমেইন বিভাগ একইসঙ্গে চালু করেছে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম। এর আগে বিদ্যমান .com.bd ডোমেইন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্র্যান্ড পরিচিতি অক্ষুণ্ন রাখতে তিন মাসব্যাপী ‘সানরাইজ পিরিয়ড’ চালু রাখা হয়। এ সময় নিবন্ধিত গ্রাহকরা নিজেদের ডোমেইন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট .bd ডোমেইন সংরক্ষণের সুযোগ পান। এতে নাম-সংঘাত ও সাইবার স্কোয়াটিং প্রতিরোধ সম্ভব হয়েছে।

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগে আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। আগ্রহীরা বিটিসিএলের ওয়েবসাইটে তালিকাভুক্ত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারছেন।

ডিজিটাল সার্বভৌমত্ব সুদৃঢ় ও ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে বিটিসিএল। যথাযথ ডকুমেন্ট ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ডোমেইন নিবন্ধন করা যাবে না। যেসব প্রতিষ্ঠান নিজেদের বিদ্যমান ডোমেইন নামের বিপরীতে .bd ডোমেইন নিতে চায়, তাদের মালিকানার প্রমাণসহ আবেদন জমা দিতে হবে।

সরকারি ওয়েবসাইটগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে .bd ডোমেইন নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে gov, govt বা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ডোমেইন আবেদন সাধারণভাবে গ্রহণযোগ্য হবে না।

ডোমেইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিটিসিএল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কাজ করবে। এ জন্য গ্রাহকরা [email protected] ঠিকানায় প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিটি প্রতি মাসে দুইবার সভা করে এসব আবেদন পর্যালোচনা করবে।

এ ছাড়া অশ্লীল বা নীতিবিরুদ্ধ শব্দযুক্ত ডোমেইন গ্রহণযোগ্য নয়। ডোমেইন ও সাব-ডোমেইন পুনরায় বিক্রি বা লিজ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নীতিমালা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ডোমেইন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে বিটিসিএল, এ ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ বা অর্থ ফেরত দেওয়া হবে না।

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগ দেশের ডোমেইন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও ব্যবহারবান্ধব করবে এবং দেশীয় উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আন্তর্জাতিক পরিসরে জাতীয় পরিচয়সম্পন্ন সংক্ষিপ্ত ডোমেইন ব্যবহারের সুযোগ বাড়াবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন চালু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : দেশে গত ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ডটবিডি (.bd) সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: example.bd)। এতে দেশের আইটি খাত ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ডোমেইন বিভাগ একইসঙ্গে চালু করেছে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম। এর আগে বিদ্যমান .com.bd ডোমেইন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্র্যান্ড পরিচিতি অক্ষুণ্ন রাখতে তিন মাসব্যাপী ‘সানরাইজ পিরিয়ড’ চালু রাখা হয়। এ সময় নিবন্ধিত গ্রাহকরা নিজেদের ডোমেইন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট .bd ডোমেইন সংরক্ষণের সুযোগ পান। এতে নাম-সংঘাত ও সাইবার স্কোয়াটিং প্রতিরোধ সম্ভব হয়েছে।

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগে আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া মিলেছে। আগ্রহীরা বিটিসিএলের ওয়েবসাইটে তালিকাভুক্ত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারছেন।

ডিজিটাল সার্বভৌমত্ব সুদৃঢ় ও ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে বিটিসিএল। যথাযথ ডকুমেন্ট ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ডোমেইন নিবন্ধন করা যাবে না। যেসব প্রতিষ্ঠান নিজেদের বিদ্যমান ডোমেইন নামের বিপরীতে .bd ডোমেইন নিতে চায়, তাদের মালিকানার প্রমাণসহ আবেদন জমা দিতে হবে।

সরকারি ওয়েবসাইটগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে .bd ডোমেইন নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে gov, govt বা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষিত নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ডোমেইন আবেদন সাধারণভাবে গ্রহণযোগ্য হবে না।

ডোমেইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিটিসিএল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) যৌথভাবে কাজ করবে। এ জন্য গ্রাহকরা [email protected] ঠিকানায় প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিটি প্রতি মাসে দুইবার সভা করে এসব আবেদন পর্যালোচনা করবে।

এ ছাড়া অশ্লীল বা নীতিবিরুদ্ধ শব্দযুক্ত ডোমেইন গ্রহণযোগ্য নয়। ডোমেইন ও সাব-ডোমেইন পুনরায় বিক্রি বা লিজ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। নীতিমালা লঙ্ঘন হলে সংশ্লিষ্ট ডোমেইন বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে বিটিসিএল, এ ক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ বা অর্থ ফেরত দেওয়া হবে না।

বিটিসিএল জানিয়েছে, এই উদ্যোগ দেশের ডোমেইন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও ব্যবহারবান্ধব করবে এবং দেশীয় উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীদের আন্তর্জাতিক পরিসরে জাতীয় পরিচয়সম্পন্ন সংক্ষিপ্ত ডোমেইন ব্যবহারের সুযোগ বাড়াবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com