যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরন করলো মানব কল্যাণ পরিষদ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্সের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরন করেছে সংগঠনটি।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে যুব প্রশিক্ষন সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ সোহেল।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্ম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই দক্ষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ভালো কাজ করতে গেলে সমাজে কিছু বাধা বিপত্তি থাকেই তাতে কান দিতে নেই। যে যত বেশি ভালো কাজ করবে তত বেশি তার বিরুদ্ধে সমালোচনা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রশিক্ষনার্থী ও সমাজ কর্মীদের উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

» ঢাকা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন নবীউল্লাহ নবী

» সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুব প্রশিক্ষণের সনদপত্র বিতরন করলো মানব কল্যাণ পরিষদ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে উদ্যোক্তা তৈরিতে মানব কল্যাণ পরিষদ অপরিসীম ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় বিউটিফিকেশন কোর্সের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে যুব প্রশিক্ষণ সনদপত্র বিতরন করেছে সংগঠনটি।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে যুব প্রশিক্ষন সনদপত্র বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি এক্সপার্ট ও সফল নারী উদ্যোক্তা মার্জিয়া আক্তার। মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মানীত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুন উদ্যোক্তা ও সমাজকর্মী মোঃ সোহেল।

অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আত্ম নির্ভরশীল হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আর একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই দক্ষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। ভালো কাজ করতে গেলে সমাজে কিছু বাধা বিপত্তি থাকেই তাতে কান দিতে নেই। যে যত বেশি ভালো কাজ করবে তত বেশি তার বিরুদ্ধে সমালোচনা হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধে এগিয়ে আসতে হবে। পরিশেষে প্রশিক্ষনার্থী ও সমাজ কর্মীদের উপহার হিসেবে কম্বল প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com