বিক্ষোভে উস্কানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের সাম্প্রতিক সহিংস বিক্ষোভে যারা উস্কানি দিয়েছেন তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব উস্কানিদাতাদের শাস্তির আওতায় আনা হবে। খবর জিও নিউজের।

তিনি বলেন, ‘সরকারবিরোধী বিক্ষোভে যারা দাঙ্গা, সন্ত্রাসবাদ ও সহিংসতায় উসকানি দিয়েছে-যতো দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করা জনগণের দাবি। আমরা জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরো জানান, বিক্ষোভে যারা সন্ত্রাস ও দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বলেন, ‘যারা অস্ত্র তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতি সামন্যতম নমনীয়তা প্রদর্শন না করে বিচার কাজ পরিচালনা করা হবে।’

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। উউত্তেজনা প্রশমন করতে সক্ষম হয়েছে ইরানের সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

» আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

» ‘কৃষক কার্ড’ বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

» বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

» মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিক্ষোভে উস্কানিদাতাদের কোনো ছাড় নয়: ইরান

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক  : ইরানের সাম্প্রতিক সহিংস বিক্ষোভে যারা উস্কানি দিয়েছেন তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই। তিনি বলেন, যত তাড়াতাড়ি সম্ভব উস্কানিদাতাদের শাস্তির আওতায় আনা হবে। খবর জিও নিউজের।

তিনি বলেন, ‘সরকারবিরোধী বিক্ষোভে যারা দাঙ্গা, সন্ত্রাসবাদ ও সহিংসতায় উসকানি দিয়েছে-যতো দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করা জনগণের দাবি। আমরা জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল।’

তিনি আরো জানান, বিক্ষোভে যারা সন্ত্রাস ও দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। বলেন, ‘যারা অস্ত্র তুলে নিয়েছে, মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রতি সামন্যতম নমনীয়তা প্রদর্শন না করে বিচার কাজ পরিচালনা করা হবে।’

জীবনযাত্রার ব্যয় ও অসহনীয় মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে দেশটিতে বিক্ষোভ শুরু হয়। উউত্তেজনা প্রশমন করতে সক্ষম হয়েছে ইরানের সরকার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com