কানাডার ক্যালগেরিতে সরস্বতী পূজা উদযাপিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রচণ্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কানাডার ক্যালগেরিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ‘আমরা সবাই’ -এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শনিবার স্ক্যান্ডেনাভিয়ান কমিউনিটি সেন্টারে সরস্বতী পূজার আয়োজন করা

অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। দুপুর ১২টায় সরস্বতী পূজা শুরু হয় পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর সোয়া একটায় এবং প্রসাদ বিতরণ করা হয় বেলা আড়াইটায়।

সকাল থেকেই পূজামণ্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পূজামণ্ডপে কোমলমতি শিক্ষার্থীদের আর্ট কম্পিটিশন, নাচ গান ও বিভিন্ন ধর্মীয় আচার রীতির মধ্য দিয়ে পূজা মণ্ডপ মাতিয়ে রাখেন।

পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের।

“আমরা সবাই” এর সভাপতি রুপক দত্ত বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের ধর্ম আমাদের রীতি আচার ও আমাদের ঐতিহ্য ধরে রাখবে। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরস্বতী পূজাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে। পূজায় উপস্থিত সব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সহ-সভাপতি জয়ন্ত বসু বলেন, নতুন প্রজন্মের মাঝে আমাদের ধর্মীয় রীতি নীতিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম প্রবাসে এই চর্চাকে অব্যাহত রাখুক।

শুভ মজুমদার বলেন, প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও আমাদের সন্তানদের পূজা মণ্ডপে দেখে আমরা অভিভূত। সরস্বতী পূজার এই দিনে আমাদের সন্তানরা সত্যিকার অর্থে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক- মায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা।।

ছোট ছোট কোমলমতি শিশুদের কোলাহল তাদের নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবকদের শ্রদ্ধা ভালোবাসা সহমর্মিতায় মুহূর্তেই পুরো কমিউনিটি হল মুহূর্তেই হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খাগড়াছড়ির ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

» রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব

» রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

» স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি

» ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ

» চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম

» কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

» ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» মন বাঁচে সময়ের আবর্তেই

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডার ক্যালগেরিতে সরস্বতী পূজা উদযাপিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রচণ্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কানাডার ক্যালগেরিতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সংগঠন ‘আমরা সবাই’ -এর উদ্যোগে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। স্থানীয় সময় শনিবার স্ক্যান্ডেনাভিয়ান কমিউনিটি সেন্টারে সরস্বতী পূজার আয়োজন করা

অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে এ সময় পুষ্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। দুপুর ১২টায় সরস্বতী পূজা শুরু হয় পুষ্পাঞ্জলি প্রদান করা হয় দুপুর সোয়া একটায় এবং প্রসাদ বিতরণ করা হয় বেলা আড়াইটায়।

সকাল থেকেই পূজামণ্ডপে ছোট ছোট কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। পূজামণ্ডপে কোমলমতি শিক্ষার্থীদের আর্ট কম্পিটিশন, নাচ গান ও বিভিন্ন ধর্মীয় আচার রীতির মধ্য দিয়ে পূজা মণ্ডপ মাতিয়ে রাখেন।

পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতায় প্রবাসী সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। বিদ্যার দেবী সরস্বতী সারাবিশ্বে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা ছিল কানাডায় বসবাসরত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের।

“আমরা সবাই” এর সভাপতি রুপক দত্ত বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আমাদের ধর্ম আমাদের রীতি আচার ও আমাদের ঐতিহ্য ধরে রাখবে। ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরস্বতী পূজাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে। পূজায় উপস্থিত সব অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সহ-সভাপতি জয়ন্ত বসু বলেন, নতুন প্রজন্মের মাঝে আমাদের ধর্মীয় রীতি নীতিকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন। আমরা চাই আমাদের নতুন প্রজন্ম প্রবাসে এই চর্চাকে অব্যাহত রাখুক।

শুভ মজুমদার বলেন, প্রচণ্ড শীতকে উপেক্ষা করেও আমাদের সন্তানদের পূজা মণ্ডপে দেখে আমরা অভিভূত। সরস্বতী পূজার এই দিনে আমাদের সন্তানরা সত্যিকার অর্থে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক- মায়ের কাছে এটাই আমাদের প্রার্থনা।।

ছোট ছোট কোমলমতি শিশুদের কোলাহল তাদের নাচ গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অভিভাবকদের শ্রদ্ধা ভালোবাসা সহমর্মিতায় মুহূর্তেই পুরো কমিউনিটি হল মুহূর্তেই হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশে। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com