সৌদি আরবে রমজানে নামাজের সময় বাইরে মাইক ব্যবহারে ‘না’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরব পুরো রমজান মাসজুড়ে নামাজের সময় বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করার আদেশ পুনর্বহাল করেছে।

দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ নিশ্চিত করেছেন যে রোজার মাসে মসজিদগুলোর বাইরে মাইক লাগিয়ে নামাজ সম্প্রচার করার অনুমতি থাকবে না। তিনি জানান, বাইরে মাইক ব্যবহার কঠোরভাবে শুধু আজান ও নামাজ শুরুর আগে দ্বিতীয় আজানের (ইকামা) সময় ব্যবহার করা যাবে। খবর  নিউজ’র।

রমজানকে সামনে রেখে মঙ্গলবার দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদগুলোর প্রস্তুতির জন্য অনেকগুলো নির্দেশনা ও নির্দেশিকা ঠিক করে দিয়েছে, সেখানেই এ ঘোষণা এসেছে। নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে দেওয়া নামাজের সময়সূচী মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশিকায় এশার নামাজের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং প্রতিটি নামাজের সময় আজান ও ইকামার মধ্যে সময়ের ব্যবধান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ইফতার আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠানে করার আহ্বান জানিয়েছে। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে মসজিদগুলোতে দান করা পানি ব্যবহার করার আহ্বান জানানোর পাশাপাশি অতিরিক্ত মজুদ না করতে বলা হয়েছে। এর পাশাপাশি মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ দলকে সব সুযোগসুবিধা পরিষ্কার, নিরাপদ ও পুরোপুর প্রস্তুত রাখার বিষয়টিতে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি নারীদের নামাজের জায়গার দিকে বিশেষ মনোযোগ দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, মুসুল্লিদের জন্য শান্ত, সুসংগঠিত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পবিত্র মাসটিতে মসজিদের আশপাশের এলাকার প্রতি শ্রদ্ধা বজায় রাখার বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

তথ্য সূত্র : গাল্ফ নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সৌদি আরবে রমজানে নামাজের সময় বাইরে মাইক ব্যবহারে ‘না’

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : সৌদি আরব পুরো রমজান মাসজুড়ে নামাজের সময় বাইরে মাইক ব্যবহার নিষিদ্ধ করার আদেশ পুনর্বহাল করেছে।

দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুললতিফ আল শেখ নিশ্চিত করেছেন যে রোজার মাসে মসজিদগুলোর বাইরে মাইক লাগিয়ে নামাজ সম্প্রচার করার অনুমতি থাকবে না। তিনি জানান, বাইরে মাইক ব্যবহার কঠোরভাবে শুধু আজান ও নামাজ শুরুর আগে দ্বিতীয় আজানের (ইকামা) সময় ব্যবহার করা যাবে। খবর  নিউজ’র।

রমজানকে সামনে রেখে মঙ্গলবার দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদগুলোর প্রস্তুতির জন্য অনেকগুলো নির্দেশনা ও নির্দেশিকা ঠিক করে দিয়েছে, সেখানেই এ ঘোষণা এসেছে। নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে দেওয়া নামাজের সময়সূচী মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। নির্দেশিকায় এশার নামাজের সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং প্রতিটি নামাজের সময় আজান ও ইকামার মধ্যে সময়ের ব্যবধান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ইফতার আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠানে করার আহ্বান জানিয়েছে। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে মসজিদগুলোতে দান করা পানি ব্যবহার করার আহ্বান জানানোর পাশাপাশি অতিরিক্ত মজুদ না করতে বলা হয়েছে। এর পাশাপাশি মসজিদের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণ দলকে সব সুযোগসুবিধা পরিষ্কার, নিরাপদ ও পুরোপুর প্রস্তুত রাখার বিষয়টিতে জোর দিতে বলা হয়েছে। পাশাপাশি নারীদের নামাজের জায়গার দিকে বিশেষ মনোযোগ দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়টি জানিয়েছে, মুসুল্লিদের জন্য শান্ত, সুসংগঠিত ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি পবিত্র মাসটিতে মসজিদের আশপাশের এলাকার প্রতি শ্রদ্ধা বজায় রাখার বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে।

তথ্য সূত্র : গাল্ফ নিউজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com