শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: শিল্প উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে।

তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে যেন ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়, লুটপাট বা বিদেশে টাকা পাচার না হয়। এজন্য জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্তির সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।’

বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সনদ তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ পনেরো বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময়ে স্বাধীনভাবে কথা বলা বা ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট আয়োজন করা হয়েছে। আমরা চাই, জনগণ জুলাই সনদের পক্ষে গণসমর্থন জানাক, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকে।

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা নাজমা নাহার ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

» আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী

» ‘কৃষক কার্ড’ বিতরণে অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

» বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

» মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

» টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: শিল্প উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : স্থানীয় সরকার, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে।

তিনি বলেন, ‘জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে যেন ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়না ঘর তৈরি না হয়, লুটপাট বা বিদেশে টাকা পাচার না হয়। এজন্য জুলাই সনদের পক্ষে, গণমানুষের পক্ষে ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটের পক্ষে সিল মেরে বাস্তবায়ন করুন। কেউ যেন বিভ্রান্তির সুযোগ না পায়। বাংলাদেশের মানুষ কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না।’

বুধবার (২১ জানুয়ারি) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই অভ্যুত্থানে ১৪০০ তরুণ প্রাণের বিনিময়ে যে বাংলাদেশ আবার মুক্ত হয়েছিল, সেই বাংলাদেশে অভ্যুত্থানের পক্ষে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে হয়ে জুলাইয়ের চিন্তাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সনদ তৈরি করেছে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ পনেরো বছর আগ্রাসনের অধীনে ছিল। এ সময়ে স্বাধীনভাবে কথা বলা বা ভোট দেওয়ার সুযোগ হয়নি। তাই দেশের জনগণের সম্মতির জন্য এ গণভোট আয়োজন করা হয়েছে। আমরা চাই, জনগণ জুলাই সনদের পক্ষে গণসমর্থন জানাক, যাতে বাংলাদেশ শত-সহস্র বছর টিকে থাকে।

সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা নাজমা নাহার ও শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান।

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com