যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আজ সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সমন্বয়ে টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দ করা ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com