জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯ তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আজকের সভায় এই বিষয়ে আলাপ হয়েছে। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই।

তিনি বলেন, ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন হবে। যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, যত ক্ষমতাবানই হন না কেন, প্রত্যেককে গ্রেফতার করা হবে।

এছাড়া ওই এলাকায় থাকা লুট করা অস্ত্র উদ্ধারে বিষয়ে প্রেস সচিব বলেন, কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, না, বরং আমি মনে করি, এটা তাদের রিজলভকে আরও শক্তিশালী করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে: প্রেস সচিব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : জঙ্গল সলিমপুরে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯ তম এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালে প্রথম সভার বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়বে কিনা—এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, আজকের সভায় এই বিষয়ে আলাপ হয়েছে। জঙ্গল সলিমপুরে যে কাজটা হয়েছে, খুবই জঘন্য একটা কাজ এবং এটা আমরা নিন্দা জানাই।

তিনি বলেন, ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানো হবে। সব বাহিনী একত্রিত হয়ে কম্বাইন্ড অপারেশন হবে। যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, যত ক্ষমতাবানই হন না কেন, প্রত্যেককে গ্রেফতার করা হবে।

এছাড়া ওই এলাকায় থাকা লুট করা অস্ত্র উদ্ধারে বিষয়ে প্রেস সচিব বলেন, কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এ ঘটনার কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে প্রেস সচিব বলেন, না, বরং আমি মনে করি, এটা তাদের রিজলভকে আরও শক্তিশালী করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com