বর্ণাঢ্য আয়োজনে কানাডার সাস্কাটুনে পিঠা উৎসব অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার সাস্কাটুনে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। নগরীর কসমো সিভিক সেন্টারে আয়োজিত এ ব্যতিক্রমী উৎসবে একঘেয়েমি প্রবাস জীবন থেকে বেরিয়ে এসে আনন্দ-উৎসবে মেতে উঠেন প্রবাসী বাঙালিরা।

বাংলার শীত মানেই পিঠা-পুলির উৎসব। নতুন ধানের ঘ্রাণে মুখর গ্রামবাংলার সেই চিরচেনা আবহকে প্রবাসের মাটিতে ফিরিয়ে আনতেই এ আয়োজন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল শীতকালীন পিঠা উৎসবে।

উৎসবের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা। উৎসবে ছিল বাংলার ঐতিহ্যময় হরেক রকমের পিঠা পুলি ও বাঙালি খাবারের পসরা।

পৌষমেলার উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন রিয়েলেটর ফারুক হোসাইন, রফিকুল ইসলাম এবং মোরশেদুজ্জামান সুমন।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করে চিতই পিঠা,পাটিসাপ্টা, পুলি এবং গুরা পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরন পিঠাসহ অন্যান্য পিঠা।

এ ছাড়াও বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় অবয়বে বাঙালিয়ানা সাজে সজ্জিত কমিউনিটি সেন্টার বিকেল থেকে শুরু হয়ে মধ্য রাত অবধি চলে শিশু কিশোর ও বড়দের কবিতা আবৃত্তি, নাচ, ফ্যাশন শো ও সংগীতায়োজন। উৎসবে ছিল বাঙালির চিরাচরিত আড্ডা। নারী পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত পুরো সেন্টার মূহূর্তেই পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো এ আয়োজনে আমরা অভিভূত। উৎসবে প্রায় পাঁচ শতাধিক লোকের আগমন এটাই প্রমাণ করে যে আমরা প্রবাসের মাটিতে মা মাটি ও দেশের সংস্কৃতিকে প্রতিনিয়ত হৃদয়ে ধারণ করি। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

» ঢাকা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন নবীউল্লাহ নবী

» সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে : আসিফ মাহমুদ

» শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন : বহাল সবার প্রার্থিতা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বর্ণাঢ্য আয়োজনে কানাডার সাস্কাটুনে পিঠা উৎসব অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার সাস্কাটুনে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। নগরীর কসমো সিভিক সেন্টারে আয়োজিত এ ব্যতিক্রমী উৎসবে একঘেয়েমি প্রবাস জীবন থেকে বেরিয়ে এসে আনন্দ-উৎসবে মেতে উঠেন প্রবাসী বাঙালিরা।

বাংলার শীত মানেই পিঠা-পুলির উৎসব। নতুন ধানের ঘ্রাণে মুখর গ্রামবাংলার সেই চিরচেনা আবহকে প্রবাসের মাটিতে ফিরিয়ে আনতেই এ আয়োজন। কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রবাসী বাঙালিরাও মেতে উঠেছিল শীতকালীন পিঠা উৎসবে।

উৎসবের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা। উৎসবে ছিল বাংলার ঐতিহ্যময় হরেক রকমের পিঠা পুলি ও বাঙালি খাবারের পসরা।

পৌষমেলার উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করেন রিয়েলেটর ফারুক হোসাইন, রফিকুল ইসলাম এবং মোরশেদুজ্জামান সুমন।

প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রঙিন আর বর্ণিল সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি গৃহিণীরা পরিবেশন করে চিতই পিঠা,পাটিসাপ্টা, পুলি এবং গুরা পিঠা, গোলাপ পিঠা, পাকন পিঠা, ভাপা পিঠা এবং হৃদয় হরন পিঠাসহ অন্যান্য পিঠা।

এ ছাড়াও বাংলার প্রকৃতির বৈচিত্র্যময় অবয়বে বাঙালিয়ানা সাজে সজ্জিত কমিউনিটি সেন্টার বিকেল থেকে শুরু হয়ে মধ্য রাত অবধি চলে শিশু কিশোর ও বড়দের কবিতা আবৃত্তি, নাচ, ফ্যাশন শো ও সংগীতায়োজন। উৎসবে ছিল বাঙালির চিরাচরিত আড্ডা। নারী পুরুষ আর শিশু-কিশোরদের পদচারণায় মুখরিত পুরো সেন্টার মূহূর্তেই পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে।

আয়োজকরা জানান, প্রথমবারের মতো এ আয়োজনে আমরা অভিভূত। উৎসবে প্রায় পাঁচ শতাধিক লোকের আগমন এটাই প্রমাণ করে যে আমরা প্রবাসের মাটিতে মা মাটি ও দেশের সংস্কৃতিকে প্রতিনিয়ত হৃদয়ে ধারণ করি। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com