নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের সব ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৮ জানুয়ারি) যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক-পাক্ষিক আচরণের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রোববার সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করা হয়েছে, যাতে বাতিল নমিনেশন বৈধ করে দেয়া হয়। সুষ্ঠু নির্বাচন চাইলেও উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তবে রোববারের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে প্রধান উপদেষ্টা জামায়াতকে আশ্বাস দিয়েছেন বলেও জানান ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ

» কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

» খাগড়াছড়ির ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

» রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব

» রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট

» স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে : সিইসি

» ভোটকেন্দ্রে যেসব কাজ করতে পারবে না পুলিশ

» চালু হলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম

» কেন্দ্রে ভোটাররা যা করতে পারবেন, যা পারবেন না

» ভোটারদের কেন্দ্রে আনার জন্য যানবাহন ব্যবহার নিষিদ্ধ: ইসি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের সব ক্ষেত্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৮ জানুয়ারি) যমুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন তিনি।

এর আগে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদল। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক-পাক্ষিক আচরণের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। রোববার সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।

জামায়াতের এই নায়েবে আমির বলেন, ‘কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করা হয়েছে, যাতে বাতিল নমিনেশন বৈধ করে দেয়া হয়। সুষ্ঠু নির্বাচন চাইলেও উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

তবে রোববারের বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে প্রধান উপদেষ্টা জামায়াতকে আশ্বাস দিয়েছেন বলেও জানান ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com