হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়া হয়।

আ. রাজ্জাক তালুকদার সজীব বলেন, চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ইসিজি রিপোর্ট ভালো এসেছে, কিন্তু ট্রপোনিন (রক্তে ট্রপোনিন প্রোটিনের মাত্রা) খারাপ এসেছে। এটাকে সেমি হার্ট অ্যাটাক বলতে পারেন। তবে উনি এখন আশঙ্কামুক্ত। উনাকে অন্তত দুইদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্না ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জোটের আসন সমঝোতায় বগুড়ার আসনটি বিএনপি তাকে ছেড়ে দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বুকে ব্যথা অনুভব করায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

তিনি জানান, বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার রাত ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে মাহমুদুর রহমান মান্নাকে পিজি (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে নেওয়া হয়।

আ. রাজ্জাক তালুকদার সজীব বলেন, চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। ইসিজি রিপোর্ট ভালো এসেছে, কিন্তু ট্রপোনিন (রক্তে ট্রপোনিন প্রোটিনের মাত্রা) খারাপ এসেছে। এটাকে সেমি হার্ট অ্যাটাক বলতে পারেন। তবে উনি এখন আশঙ্কামুক্ত। উনাকে অন্তত দুইদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেপ্তারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

বিএনপি জোটের দীর্ঘদিনের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মান্না ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-২ এবং ঢাকা-১৮ আসনে প্রার্থী হয়েছেন। এর মধ্যে জোটের আসন সমঝোতায় বগুড়ার আসনটি বিএনপি তাকে ছেড়ে দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com