স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া বাদল বেপারীর ভাড়াটিয়া অটোচালক মোস্তফার বিরুদ্ধে স্ত্রী রুমাকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোস্তফা (৪২) জামাল শেখের ছেলে ও রুমা দেউলভোগ মাজার সংলগ্ন ফজল মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা সবজি কাটার ছুরি দিয়ে রুমার পেটে আঘাত করে। রক্তাক্ত জখম হলে মোস্তফা নিজেই আহত স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে মোস্তফা।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ক্যামেলীয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে রুমাকে হাসপাতালে আনা হয়। ধারালো ছুরির আঘাতে রোগীর পেটের বাম পাশে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করতে আসেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে শ্রীনগর উপজেলার পশ্চিম হরপাড়া বাদল বেপারীর ভাড়াটিয়া অটোচালক মোস্তফার বিরুদ্ধে স্ত্রী রুমাকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোস্তফা (৪২) জামাল শেখের ছেলে ও রুমা দেউলভোগ মাজার সংলগ্ন ফজল মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফা সবজি কাটার ছুরি দিয়ে রুমার পেটে আঘাত করে। রক্তাক্ত জখম হলে মোস্তফা নিজেই আহত স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাত করেছে মোস্তফা।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ক্যামেলীয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে রুমাকে হাসপাতালে আনা হয়। ধারালো ছুরির আঘাতে রোগীর পেটের বাম পাশে ক্ষত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিয়া বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করতে আসেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com