সেনা অভিযানে ১০ মামলার আসামিসহ ১১জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ফের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০ মামলার আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর আগে একই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় ধারাবাহিক অভিযান।

অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে রুবেল ওরফে সিটি রুবেল (৪০), যিনি বিভিন্ন থানায় দায়েরকৃত ১০টি মামলার আসামি। এছাড়াও অন্যরা হলেন— জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তাদের সকলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

» আগামীতে ছাত্রদল আরও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি উপহার দেবে: রাকিব

» আদালতের ঘাড়ে বন্দুক রেখে জন রায়কে হত্যার চেষ্টা করছে বিএনপি: গোলাম পরওয়ার

» বিভিন্ন অপরাধে জড়িত ৪৯ জন গ্রেফতার

» কাতারে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

» দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ

» জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

» বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

» এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

» ব্র্যাক ব্যাংকে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে নিয়োগ পেলেন ওয়াসি নোমান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনা অভিযানে ১০ মামলার আসামিসহ ১১জন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ফের সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে ১০ মামলার আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর বসিলা ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর ৩টা পর্যন্ত রায়েরবাজারের ক্যান্সার গলি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এর আগে একই এলাকায় ৪৮ ঘণ্টার ব্যবধানে এটি ছিল দ্বিতীয় ধারাবাহিক অভিযান।

অভিযানে গ্রেফতারদের মধ্যে রয়েছে রুবেল ওরফে সিটি রুবেল (৪০), যিনি বিভিন্ন থানায় দায়েরকৃত ১০টি মামলার আসামি। এছাড়াও অন্যরা হলেন— জয় (২২), কুদরত (২০), রতন (২২), মো. জয় হাসান (২২), সাহদুল (২৪), রাসেল (১৮), মো. আল-আমিন (২২), মো. বেলাল হোসেন (২৫), ফারুক (২৫) ও কাউসার (২৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি দেশীয় ধারালো চাপাতি এবং ৪৮৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছিল। ধারাবাহিক অভিযানের ফলে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তাদের সকলকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসী, কিশোর গ্যাং ও চাঁদাবাজ সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য আহ্বান জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com