রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তালহা বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

তিনি জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং প্রাণহানি ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য পরবর্তীতে তদন্তে উঠে আসবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান

» নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান

» বিরোধ যেন প্রতিশোধ-প্রতিহিংসায় রূপ না নেয়: তারেক রহমান

» শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : এ্যানী

» জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

» কাল রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল

» পদত্যাগের গুঞ্জন নিয়ে আইজিপি বললেন ‘সংবাদ সত্য নয়’

» মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

» নির্বাচনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে : প্রেস সচিব

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তালহা বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

তিনি জানান, কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং প্রাণহানি ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির তথ্য পরবর্তীতে তদন্তে উঠে আসবে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত তথ্য পেয়েছি। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা খোঁজ নিচ্ছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com