গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়ছে। এ ঘটনায় নিহতের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাত ৩টার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী রোকেয়া, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া এবং অন্ধ স্বামী আবুল হোসেন পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে জবাই করে হত্যা করেন- একথা আবুল নিজেই স্বীকার করেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পুত্রবধূরা জানান, আবুল হোসেন মৃধার দুই বিয়ে। প্রায় ২-৩ বছর যাবত তিনি মানসিক রোগে ভুগছেন বলে দাবি পরিবারের সদস্যদের। তিনি পাগলের মতো আচরণ করে আসছিলেন। হত্যার বিষয়টি তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তবে আমরা হত্যা করতে দেখিনি। তেমন কোনো ঝগড়াও হয়নি বলে জানান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গৃহবধূকে গলা কেটে হত্যা, অন্ধ স্বামী আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরে রোকেয়া বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়ছে। এ ঘটনায় নিহতের দৃষ্টি প্রতিবন্ধী (অন্ধ) স্বামী আবুল হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাত ৩টার দিকে জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্ত্রী রোকেয়া, তার দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া এবং অন্ধ স্বামী আবুল হোসেন পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে আবুল হোসেন তার স্ত্রীকে জবাই করে হত্যা করেন- একথা আবুল নিজেই স্বীকার করেছেন বলে নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে কি কারণে হত্যা করেছেন তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের মেয়ে ও পুত্রবধূরা জানান, আবুল হোসেন মৃধার দুই বিয়ে। প্রায় ২-৩ বছর যাবত তিনি মানসিক রোগে ভুগছেন বলে দাবি পরিবারের সদস্যদের। তিনি পাগলের মতো আচরণ করে আসছিলেন। হত্যার বিষয়টি তিনি নিজ মুখেই স্বীকার করেছেন। তবে আমরা হত্যা করতে দেখিনি। তেমন কোনো ঝগড়াও হয়নি বলে জানান তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com