হাতীবান্ধায় নতুন বিওপি’র উদ্বোধন সীমান্ত সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বিজিবি

আসাদ হোসেন রিফাতঃ সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম রিজিয়নের অধীনে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে নবনির্মিত পুর্ব সারডুবী বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

নবনির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে। বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’এই মূলমন্ত্রকে ধারণ করে দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে।

​বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি’র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
এসময় সীমান্ত নিয়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন,বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যেবর্তি দুরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপি করা হয়।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণীয় আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যাতে কোন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি দেশে নিয়ে আসতে না পারে সেজন্য আমরা সদা তৎপর। মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ফলজ বৃক্ষ রোপন করেন। সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি। ​
বিজিবি সূত্রে জানা যায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১ হাজার ৬শত ৬৮ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

» সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন ড. ইউনুস, সেনাপ্রধান, জুবায়দা ও কন্যা জাইমা রহমান

» মন্ত্রী হলেন আহমেদ আযম খান

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

» এইচএসসি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

» যুদ্ধের কোনো সীমা ও মেয়াদ থাকে না

» পায়ের পাতা ও গোড়ালি ব্যথায় করণীয়

» বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ এক সহযোগী আটক

» আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাতীবান্ধায় নতুন বিওপি’র উদ্বোধন সীমান্ত সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে বিজিবি

আসাদ হোসেন রিফাতঃ সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উত্তর পশ্চিম রিজিয়নের অধীনে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে নবনির্মিত পুর্ব সারডুবী বিওপি’র শুভ উদ্বোধন করা হয়েছে।

নবনির্মিত এই বিওপির ফলে বর্ডার ম্যানেজমেন্ট আরও শক্তিশালী হবে এবং সীমান্তে অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে। বিজিবি ‘আস্থা ও নিরাপত্তা’এই মূলমন্ত্রকে ধারণ করে দিবা-রাত্রি সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় কাজ করে যাচ্ছে।

​বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি’র আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
এসময় সীমান্ত নিয়ে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন,বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যেবর্তি দুরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপি করা হয়।
তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি অভ্যন্তরীণীয় আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যাতে কোন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি দেশে নিয়ে আসতে না পারে সেজন্য আমরা সদা তৎপর। মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়েছে। এসময় প্রধান অতিথি ফলজ বৃক্ষ রোপন করেন। সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি। ​
বিজিবি সূত্রে জানা যায়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১ হাজার ৬শত ৬৮ কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com