বাবুর্চিকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার  রাতে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে সাব্বির জানান, তার মা মারা যাওয়ার পর থেকে তারা তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার বাবা রায়হান মিয়া পেশায় বাবুর্চি ছিলেন। কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সঙ্গে তার বাবার কথা-কাটাকাটি হয়।

তিনি আরও জানান, ওই সময় রাজ্জাকসহ তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি জানার পর তারা তিন ভাই রাজ্জাককে বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন। এর মধ্যেই রাতে বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাবুর্চিকে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে রায়হান মিয়া (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার  রাতে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে সাব্বির জানান, তার মা মারা যাওয়ার পর থেকে তারা তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার বাবা রায়হান মিয়া পেশায় বাবুর্চি ছিলেন। কয়েকদিন আগে তুচ্ছ বিষয় নিয়ে মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার লোকজনের সঙ্গে তার বাবার কথা-কাটাকাটি হয়।

তিনি আরও জানান, ওই সময় রাজ্জাকসহ তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি জানার পর তারা তিন ভাই রাজ্জাককে বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন। এর মধ্যেই রাতে বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com