পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় পারভেজ হোসেন(২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়।

আজ বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পারভেজ হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» টোকিওতে বাংলাদেশ দূতাবাসে পয়লা বৈশাখ উদযাপন

» ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

» মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

» সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» চবিতে বৈচিত্র্যময় পহেলা বৈশাখ উদযাপন

» সংস্কারের বকেয়া রেখেই সরকার হালখাতা খুলেছে : নাহিদ

» তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

» পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

» ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপের ধাক্কায় পারভেজ হোসেন(২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়।

আজ বেলা ১২টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

নিহত পারভেজ হোসেন শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দুপচাচিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পারভেজ হোসেন মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলসহ পারভেজ হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পুলিশ পরিদর্শক নাসিরুল ইসলাম জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com