হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে এআই স্টিকার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক স্টিকার তৈরি করার সুবিধা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে নতুন এই ফিচারের পরীক্ষা শুরু হয়েছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা নিজের লেখা বর্ণনার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক এআই স্টিকার তৈরি করতে পারবেন এবং সেগুলো অন্যদের পাঠাতে পারবেন।

এআই স্টিকার কী?

এআই স্টিকার হলো ডিজিটাল ছবি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয়। এর ফলে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে অনুভূতি প্রকাশের জন্য স্বতন্ত্র স্টিকার তৈরি করা সম্ভব হবে।

এআই স্টিকার তৈরির পদ্ধতি

হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট খুলে টেক্সট ফিল্ডের পাশে থাকা স্টিকার আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘ক্রিয়েট’ অপশনে গিয়ে স্টিকার তৈরির বর্ণনা লিখলেই স্বয়ংক্রিয়ভাবে চারটি এআই স্টিকার তৈরি হবে। সেখান থেকে পছন্দের স্টিকার নির্বাচন করে পাঠানো যাবে। চাইলে নতুন বর্ণনা দিয়ে আরও স্টিকার তৈরি করা সম্ভব।

এআই স্টিকার সংরক্ষণ

প্রিয় স্টিকার তালিকায় এআই স্টিকার সংরক্ষণ করা যাবে। চ্যাট বা স্টিকার তালিকায় থাকা স্টিকারের ওপর কিছুক্ষণ চেপে ধরে ‘অ্যাড টু ফেবারিটস’ অপশন নির্বাচন করলেই সেটি প্রিয় তালিকায় যুক্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

» ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

» ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

» সেনাবাহিনীর অভিযানে ১৮জন গ্রেফতার

» ঢাকা-১১ আসনজুড়ে ভয়ের পরিবেশ, মানা হচ্ছে না আচরণবিধিও: নাহিদ

» তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল

» ‘উনসত্তরের গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়’

» নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

» ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মাহদী আমিন

» মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হোয়াটসঅ্যাপে তৈরি করা যাবে এআই স্টিকার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক স্টিকার তৈরি করার সুবিধা চালু করতে যাচ্ছে। এরই মধ্যে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে নতুন এই ফিচারের পরীক্ষা শুরু হয়েছে। সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা নিজের লেখা বর্ণনার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে এক বা একাধিক এআই স্টিকার তৈরি করতে পারবেন এবং সেগুলো অন্যদের পাঠাতে পারবেন।

এআই স্টিকার কী?

এআই স্টিকার হলো ডিজিটাল ছবি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয়। এর ফলে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে অনুভূতি প্রকাশের জন্য স্বতন্ত্র স্টিকার তৈরি করা সম্ভব হবে।

এআই স্টিকার তৈরির পদ্ধতি

হোয়াটসঅ্যাপে কোনো চ্যাট খুলে টেক্সট ফিল্ডের পাশে থাকা স্টিকার আইকনে ক্লিক করতে হবে। এরপর ‘ক্রিয়েট’ অপশনে গিয়ে স্টিকার তৈরির বর্ণনা লিখলেই স্বয়ংক্রিয়ভাবে চারটি এআই স্টিকার তৈরি হবে। সেখান থেকে পছন্দের স্টিকার নির্বাচন করে পাঠানো যাবে। চাইলে নতুন বর্ণনা দিয়ে আরও স্টিকার তৈরি করা সম্ভব।

এআই স্টিকার সংরক্ষণ

প্রিয় স্টিকার তালিকায় এআই স্টিকার সংরক্ষণ করা যাবে। চ্যাট বা স্টিকার তালিকায় থাকা স্টিকারের ওপর কিছুক্ষণ চেপে ধরে ‘অ্যাড টু ফেবারিটস’ অপশন নির্বাচন করলেই সেটি প্রিয় তালিকায় যুক্ত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com