বিজয়ের ‘জন নয়াগন’ মুক্তিতে সবুজ সংকেত

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :দক্ষিণী সিনেমার সুপার স্টার থালাপতি বিজয়ের চলচ্চিত্র ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটল। আজ (৯ জানুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সেন্সর বোর্ডকে সিনেমাটির জন্য ‘ইউ/এ’ ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

গত কয়েক দিন ধরেই ‘জন নয়াগন’র মুক্তি ঘিরে ভারতের তামিলনাড়ুতে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল। এমনকি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির একাধিক তারকাও বিজয়ের সমর্থনে মিছিলে নেমেছিলেন। অবশেষে আদালতের রায়ে স্বস্তি ফিরল অনুরাগীদের মধ্যে।

আগে ঘোষণা ছিল, আজ (৯ জানুয়ারি) মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় হঠাৎ করেই সেই মুক্তি স্থগিত হয়ে যায়। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেন। আদালত প্রথমে নতুন করে পর্যালোচনার জন্য কমিটি গঠনের নির্দেশ দেয়। এতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় মুক্তি।

এরই মধ্যে সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের রাজনৈতিক সক্রিয়তা ও কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোটের ইঙ্গিত এই বিতর্ককে আরও ঘনীভূত করে তোলে। তবে সব জল্পনা কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে সিনেমাটির মুক্তির পথ খুলে গেল।

যদিও এখনো প্রেক্ষাগৃহে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, সেন্সর বোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র হাতে পেলেই নতুন তারিখ ঘোষণা করা হবে।

তিন দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমায় রাজত্ব করেছেন থালাপতি বিজয়। অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা এই তারকা সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দেন। সেই বিদায়ের সিনেমা হিসেবেই ‘জন নয়াগন’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির চূড়ান্ত তারিখের অপেক্ষা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

» ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি আটক

» ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

» সেনাবাহিনীর অভিযানে ১৮জন গ্রেফতার

» ঢাকা-১১ আসনজুড়ে ভয়ের পরিবেশ, মানা হচ্ছে না আচরণবিধিও: নাহিদ

» তারেক রহমানের ফ্যামিলি কার্ড হবে মা-বোনদের অস্ত্র: মির্জা ফখরুল

» ‘উনসত্তরের গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায়’

» নতুন ওয়েব ফিল্মে অপু বিশ্বাস

» ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মাহদী আমিন

» মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিজয়ের ‘জন নয়াগন’ মুক্তিতে সবুজ সংকেত

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক :দক্ষিণী সিনেমার সুপার স্টার থালাপতি বিজয়ের চলচ্চিত্র ক্যারিয়ারের শেষ সিনেমা ‘জন নয়াগন’ নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান ঘটল। আজ (৯ জানুয়ারি) মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সেন্সর বোর্ডকে সিনেমাটির জন্য ‘ইউ/এ’ ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে দীর্ঘ প্রতীক্ষিত এ সিনেমার মুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

গত কয়েক দিন ধরেই ‘জন নয়াগন’র মুক্তি ঘিরে ভারতের তামিলনাড়ুতে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল। এমনকি তামিল সিনেমা ইন্ডাস্ট্রির একাধিক তারকাও বিজয়ের সমর্থনে মিছিলে নেমেছিলেন। অবশেষে আদালতের রায়ে স্বস্তি ফিরল অনুরাগীদের মধ্যে।

আগে ঘোষণা ছিল, আজ (৯ জানুয়ারি) মুক্তি পাবে বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়াগন’। কিন্তু সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় হঠাৎ করেই সেই মুক্তি স্থগিত হয়ে যায়। বিষয়টি নিয়ে নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেন। আদালত প্রথমে নতুন করে পর্যালোচনার জন্য কমিটি গঠনের নির্দেশ দেয়। এতে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় মুক্তি।

এরই মধ্যে সিনেমাটির মুক্তি আটকে যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজয়ের রাজনৈতিক সক্রিয়তা ও কংগ্রেসের সঙ্গে সম্ভাব্য জোটের ইঙ্গিত এই বিতর্ককে আরও ঘনীভূত করে তোলে। তবে সব জল্পনা কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে সিনেমাটির মুক্তির পথ খুলে গেল।

যদিও এখনো প্রেক্ষাগৃহে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, সেন্সর বোর্ড থেকে আনুষ্ঠানিক ছাড়পত্র হাতে পেলেই নতুন তারিখ ঘোষণা করা হবে।

তিন দশকেরও বেশি সময় ধরে তামিল সিনেমায় রাজত্ব করেছেন থালাপতি বিজয়। অভিনয়ের মাধ্যমে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে ওঠা এই তারকা সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য সিনেমাকে বিদায় জানানোর ঘোষণা দেন। সেই বিদায়ের সিনেমা হিসেবেই ‘জন নয়াগন’ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন শুধু মুক্তির চূড়ান্ত তারিখের অপেক্ষা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com