ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে সচেষ্ট: খাদ্য উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের একটি বড় অংশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে এবার সেই ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটতে যাচ্ছে।

খাদ্য ও ভূমি উপদেষ্টা  বলেন, বর্তমানে যাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, তাদের অনেকেই জীবনে একবারও ভোট দেওয়ার সুযোগ পাননি। এই অবস্থার পরিবর্তনে সরকার আন্তরিক ও সক্রিয়ভাবে কাজ করছে। আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক।

আজ দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক ভোটের গাড়ি কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটের মাধ্যমেই নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে।

কুমিল্লায় ভোটারদের মধ্যে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ হিসেবে এই ‘ভোটের গাড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে। সকালে টাউন হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবার আগে প্রয়োজন সচেতন ভোটার। ভোটের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোটের গাড়িটি কুমিল্লা নগরীসহ বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার করবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: প্রতিমন্ত্রী

» চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি

» ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

» পার্লামেন্টে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না : গোলাম মাওলা রনি

» বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির

» কৃষক কার্ডে কৃষিতে নতুন দিগন্তের সূচনা

» মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম

» জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

» ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে প্রাণ গেল সব আরোহীর

» ৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: মির্জা ফখরুল

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে সচেষ্ট: খাদ্য উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দীর্ঘদিন ধরে দেশের একটি বড় অংশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তবে এবার সেই ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটতে যাচ্ছে।

খাদ্য ও ভূমি উপদেষ্টা  বলেন, বর্তমানে যাদের বয়স ৩০ থেকে ৩৫ বছর, তাদের অনেকেই জীবনে একবারও ভোট দেওয়ার সুযোগ পাননি। এই অবস্থার পরিবর্তনে সরকার আন্তরিক ও সক্রিয়ভাবে কাজ করছে। আসন্ন নির্বাচন হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক।

আজ দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক ভোটের গাড়ি কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটের মাধ্যমেই নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে।

কুমিল্লায় ভোটারদের মধ্যে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ হিসেবে এই ‘ভোটের গাড়ি’ কর্মসূচি চালু করা হয়েছে। সকালে টাউন হল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্য ও ভূমি উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সবার আগে প্রয়োজন সচেতন ভোটার। ভোটের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা এবং নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোটের গাড়িটি কুমিল্লা নগরীসহ বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার করবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com