তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার ও ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।

সোমবার (৫ জানুয়ারি) দল দুটির নেতারা পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। সংসদে ক্ষমতায় যে-ই থাকুক, বিরোধী দল যে-ই থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক থাকতে হবে বলে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ পলিসি নিয়ে ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্রকাঠামো কী হবে, ঢাকা শহর থেকে চাপ কমাতে কী করা যায়, বেকারত্ব কীভাবে কমানো যায়, এসব নিয়ে কথা হয়েছে। আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম চালু করতে চাই, আমরা চাই ডিবেট হবে পলিসি নিয়ে।

তিনি আরও বলেন, এ ছাড়া অধীনতামূলক কোনো সম্পর্কে বাংলাদেশ জড়াবে না। ভারত যা-ই বলবে, বাংলাদেশের মানুষ তা-ই মাথা পেতে নেবে; সেই দিন শেষ। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, বৈঠকে এমন কথা হয়েছে।

অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক ভবিষ্যতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রথম ধাপে বগুড়ায় ফ্যামিলি কার্ড পেল ৪৯৬ জন

» দুই ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

» তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলিসহ দুজন গ্রেপ্তার

» ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও এক ইসরায়েলি নিহত

» প্রাচীন মিশরে পারফিউম ব্যবহার হতো মমি সংরক্ষণে

» ‘আগে সালামি পেতাম, এখন আমার উন্নতি হয়েছে’

» বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসী গ্রেফতার

» ‘ঐকমত্যের সরকার’ গঠনে সরকারি ও বিরোধী দলীয় হুইপদের আলোচনা

» ঢাবিতে পিটিয়ে হত্যা : ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

» নিজের পছন্দের যে ব্যাটিং অর্ডারে খেলতে চান মিরাজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার ও ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।

সোমবার (৫ জানুয়ারি) দল দুটির নেতারা পৃথকভাবে তার সঙ্গে বৈঠক করেন।

বৈঠক থেকে বেরিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের বলেন, তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, রাষ্ট্রের চলমান সংকট ও জাতীয় সরকার প্রসঙ্গে কথা হয়েছে। সংসদে ক্ষমতায় যে-ই থাকুক, বিরোধী দল যে-ই থাকুক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক থাকতে হবে বলে আলোচনা হয়েছে। তবে অভ্যন্তরীণ পলিসি নিয়ে ডিবেট হবে। এমন রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্রকাঠামো কী হবে, ঢাকা শহর থেকে চাপ কমাতে কী করা যায়, বেকারত্ব কীভাবে কমানো যায়, এসব নিয়ে কথা হয়েছে। আমরা ওয়েস্ট মিনিস্টার সিস্টেম চালু করতে চাই, আমরা চাই ডিবেট হবে পলিসি নিয়ে।

তিনি আরও বলেন, এ ছাড়া অধীনতামূলক কোনো সম্পর্কে বাংলাদেশ জড়াবে না। ভারত যা-ই বলবে, বাংলাদেশের মানুষ তা-ই মাথা পেতে নেবে; সেই দিন শেষ। ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে, বৈঠকে এমন কথা হয়েছে।

অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির স্বচ্ছ ভূমিকা দেখতে চাই। বিগত দিনের সমন্বয় ও সম্পর্ক ভবিষ্যতে বহাল রাখার প্রত্যয় জানান তিনি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com