একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত আব্দুল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাসনাত বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না গোলামির দিকে কেউ হেলে পড়ুক।

তিনি বলেন, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামির রাজনীতি করব না।

তিনি আরও বলেন, শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা। এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, প্রচারে শুধু আজাদির প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একপক্ষীয় আচরণ হলে নির্বাচনের প্রয়োজন নেই: হাসনাত আব্দুল্লাহ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রশাসনের আচরণ একপাক্ষিক হলে নির্বাচনের কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারাত শেষে আজাদির যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হাসনাত বলেন, বিএনপি যদি গণতন্ত্র রক্ষা করতে চায় তাহলে প্রশাসনের নগ্ন আচরণের বিরুদ্ধে তাদেরও কথা বলতে হবে।

এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে। সরকারি কর্মকর্তারা শেখ হাসিনার আমলের মতো আবারও অফিস বাদ দিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে গিয়েছিলেন। আমরা চাই না গোলামির দিকে কেউ হেলে পড়ুক।

তিনি বলেন, আজও ওসমান হাদির খুনিদের ট্রেস করতে পারেনি সরকার। হাদির আজাদির লড়াই আজ থেকে আমরা শুরু করলাম। এগারো দলীয় জোট আজাদির জোট হয়ে কাজ করবে, আমরা গোলামির রাজনীতি করব না।

তিনি আরও বলেন, শাহবাগ, রমনা এলাকাগুলোকে আজাদির এলাকা ঘোষণা করলাম। এই এলাকায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি গ্রাহ্য করা হবে না। হাদির আজাদির লড়াই জারি রাখব আমরা। এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, প্রচারে শুধু আজাদির প্রচারণা হবে। এখানে শাপলা কলির কোনো বিষয় সামনে আসবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com