মোবাইল অ্যাপে মেট্রোর কার্ড রিচার্জের নিয়ম জানাল কর্তৃপক্ষ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেট্রো রেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার আরও সহজ করতে অ্যাপ তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে, যাতে আপনাদের অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হয়।

অ্যাপ ব্যবহারের নিয়ম

র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ সময় ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।

ডাউনলোড করবেন যেভাবে

অ্যানড্রয়েড মোবাইলে অ্যাপস স্টোরে গিয়ে র‍্যাপিড পাস লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া https://play.google.com/store/apps/details লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশ

» এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

» যেসব খাবার খেলে কমবে হৃদরোগের ঝুঁকি

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» হার্ট ব্লক প্রতিরোধের উপায়

» টোকিওতে বাংলাদেশ দূতাবাসে পয়লা বৈশাখ উদযাপন

» ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

» মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

» সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোবাইল অ্যাপে মেট্রোর কার্ড রিচার্জের নিয়ম জানাল কর্তৃপক্ষ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেট্রো রেলের র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড ব্যবহার আরও সহজ করতে অ্যাপ তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড র‍্যাপিড পাস অ্যাপের মাধ্যমে সহজে রিচার্জ করতে পারবেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে নতুন অ্যাপ হওয়ায় কিছু ফিচারে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে আমাদের অভিজ্ঞ টেকনিক্যাল টিম সার্বক্ষণিকভাবে উন্নয়ন ও সমস্যা সমাধানে কাজ করছে, যাতে আপনাদের অভিজ্ঞতা আরও নিরবচ্ছিন্ন হয়।

অ্যাপ ব্যবহারের নিয়ম

র‍্যাপিড পাস অ্যাপ ব্যবহার করতে হলে যেসব গ্রাহক ইতোমধ্যে rapidpass.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন, তারা একই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপে লগইন করতে পারবেন। লগইনের পর ব্যবহারকারী ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত অ্যামাউন্ট সেট করে রিচার্জের জন্য প্রসেস দিতে পারবেন। এ সময় ব্যাংকের কার্ডের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমেও সহজে রিচার্জ করা যাবে।

ডাউনলোড করবেন যেভাবে

অ্যানড্রয়েড মোবাইলে অ্যাপস স্টোরে গিয়ে র‍্যাপিড পাস লিখে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া https://play.google.com/store/apps/details লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com