বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (৪ জানুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দলটি ঘোষণা করা হয়। দলটির অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরের দলটিতে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তও। এ দুজনসহ সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের মোট ৬ ক্রিকেটার এবারের দলে নেই। নয়জন জায়গা ধরে রেখেছেন।

বিশ্বকাপ দলটিতে সাত জন ব্যাটসম্যান, তিনজন স্পিনার রাখা হয়েছে। বাকি পাঁচজন পেসার।

এর মধ্যে গত আসরেও খেলেছেন লিটন, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান।

মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের ও নাজমুলের জায়গায় এবার যুক্ত হয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিও কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (৪ জানুয়ারি) এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দলটি ঘোষণা করা হয়। দলটির অধিনায়ক লিটন দাস, সহ অধিনায়ক সাইফ হাসান।

ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ আসরের দলটিতে জায়গা হয়নি উইকেটকিপার–ব্যাটসম্যান জাকের আলীর। নেই চলমান বিপিএলে ব্যাট হাতে ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তও। এ দুজনসহ সর্বশেষ ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের মোট ৬ ক্রিকেটার এবারের দলে নেই। নয়জন জায়গা ধরে রেখেছেন।

বিশ্বকাপ দলটিতে সাত জন ব্যাটসম্যান, তিনজন স্পিনার রাখা হয়েছে। বাকি পাঁচজন পেসার।

এর মধ্যে গত আসরেও খেলেছেন লিটন, তানজিদ হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান।

মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানভীর ইসলাম, জাকের ও নাজমুলের জায়গায় এবার যুক্ত হয়েছেন পারভেজ হোসেন, সাইফউদ্দিন, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান ও নাসুম আহমেদ।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি ২০ দল নিয়ে শুরু হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরের তিনটি ম্যাচের দুটিও কলকাতায়, অন্যটি মুম্বাইয়ে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে ইংল্যান্ড, ইতালি ও নেপাল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com