ঢাকা-১২ আসনে সবচেয়ে গরিব প্রার্থী আমজনতার তারেক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন তারেক।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা তারেক ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন। হাতে নগদ একটি টাকাও নেই তারেক রহমানের।

হলফনামা অনুযায়ী, ব্যবসায় তারেক রহমানের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। ডাচ-বাংলা ব্যাংকে তার নামে ৮ হাজার ৮৫৫ টাকা জমা আছে। শেয়ারবাজারে তার কোনো বিনিয়োগ নেই। এমনকি তারেক রহমানের নামে কোনো ধরনের যানবাহন নেই। তারেক রহমান ও তার স্ত্রীর নামে এক ভরি সোনাও নেই। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র, বিমা, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদও নেই।

ইসিতে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে ইলেকট্রিক পণ্যও নেই। শুধু তাই নয়, কৃষিজমির পাশাপাশি এক শতক অকৃষি জমিও নেই। তার এক টাকা ঋণও নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুসারে তিনি মাত্র ৫ হাজার টাকার আয়কর জমা দিয়েছেন।

হলফনামার তথ্যের বিষয়ে জানতে চাইলে তারেক রহমান জাগো নিউজকে বলেন, ‘আমার বাবা-মায়ের সম্পদ আছে, কিন্তু তারা কিছুই আমার নামে এখনো দেননি। সেই হিসেবে আমার কিছু নেই। আমার শ্বশুরের সম্পদ আছে, সেটাও আমার স্ত্রীর নামে নেই। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছেন। আমার নামে সম্পদ হস্তান্তরের সময় হয়নি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-১২। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত আসনটি নানা সমস্যায় জর্জরিত। এই আসন থেকেই সংসদ সদস্য হতে চান আমজনতার তারেক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-১২ আসনে সবচেয়ে গরিব প্রার্থী আমজনতার তারেক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-১২ আসনে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে হলফনামাও জমা দিয়েছেন তারেক।

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করা তারেক ১০ লাখ ৫৯ হাজার ১৪৩ টাকার সম্পদ দেখিয়েছেন। হাতে নগদ একটি টাকাও নেই তারেক রহমানের।

হলফনামা অনুযায়ী, ব্যবসায় তারেক রহমানের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। ডাচ-বাংলা ব্যাংকে তার নামে ৮ হাজার ৮৫৫ টাকা জমা আছে। শেয়ারবাজারে তার কোনো বিনিয়োগ নেই। এমনকি তারেক রহমানের নামে কোনো ধরনের যানবাহন নেই। তারেক রহমান ও তার স্ত্রীর নামে এক ভরি সোনাও নেই। তার নামে কোনো আগ্নেয়াস্ত্র, বিমা, উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পদও নেই।

ইসিতে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তারেক রহমান সব থেকে গরিব প্রার্থী। তার নামে ইলেকট্রিক পণ্যও নেই। শুধু তাই নয়, কৃষিজমির পাশাপাশি এক শতক অকৃষি জমিও নেই। তার এক টাকা ঋণও নেই। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নে দেওয়া তথ্য অনুসারে তিনি মাত্র ৫ হাজার টাকার আয়কর জমা দিয়েছেন।

হলফনামার তথ্যের বিষয়ে জানতে চাইলে তারেক রহমান জাগো নিউজকে বলেন, ‘আমার বাবা-মায়ের সম্পদ আছে, কিন্তু তারা কিছুই আমার নামে এখনো দেননি। সেই হিসেবে আমার কিছু নেই। আমার শ্বশুরের সম্পদ আছে, সেটাও আমার স্ত্রীর নামে নেই। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছেন। আমার নামে সম্পদ হস্তান্তরের সময় হয়নি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা-১২। তেজগাঁও শিল্পাঞ্চল, কারওয়ান বাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত আসনটি নানা সমস্যায় জর্জরিত। এই আসন থেকেই সংসদ সদস্য হতে চান আমজনতার তারেক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com