আসিফ বিন ইদ্রিস ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

ঢাকা, রোববার, ৪ জানুয়ারি ২০২৬: ব্র্যাক ব্যাংক মো: আসিফ বিন ইদ্রিসকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে নিয়োগ দিয়েছে।

এই নিয়োগ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির
সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ব্যাংকিং খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব,
পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফর্মেশন বিশেষ দক্ষতার জন্য পরিচিত। ব্র্যাক
ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড
হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে
উল্লেখযোগ্য অবদান রাখেন।

আসিফ বিন ইদ্রিসের নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক
রেফাত উল্লাহ খান বলেন, “আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের
কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। শক্ত
ভিতের পোর্টফোলিও ও গ্রাহককেন্দ্রিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা
আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,
বাংলাদেশে সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার অগ্রযাত্রায় তিনি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষায়িত
প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আসিফ বিন ইদ্রিস ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

ঢাকা, রোববার, ৪ জানুয়ারি ২০২৬: ব্র্যাক ব্যাংক মো: আসিফ বিন ইদ্রিসকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং হিসেবে নিয়োগ দিয়েছে।

এই নিয়োগ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির
সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ব্যাংকিং খাতে ২২ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন আসিফ বিন ইদ্রিস কৌশলগত নেতৃত্ব,
পোর্টফোলিও ব্যবস্থাপনা এবং বিজনেস ট্রান্সফর্মেশন বিশেষ দক্ষতার জন্য পরিচিত। ব্র্যাক
ব্যাংকে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড
হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এইচএসবিসি ও ইস্টার্ন ব্যাংকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং ব্যবসা সম্প্রসারণ ও ক্লায়েন্ট ডেভেলপমেন্টে
উল্লেখযোগ্য অবদান রাখেন।

আসিফ বিন ইদ্রিসের নিয়োগ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক
রেফাত উল্লাহ খান বলেন, “আসিফের খাতভিত্তিক গভীর জ্ঞান ও প্রমাণিত নেতৃত্ব আমাদের
কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। শক্ত
ভিতের পোর্টফোলিও ও গ্রাহককেন্দ্রিক প্ল্যাটফর্ম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা
আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যগুলোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি,
বাংলাদেশে সবচেয়ে আস্থার, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হওয়ার অগ্রযাত্রায় তিনি
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”

আসিফ বিন ইদ্রিস বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে মাস্টার অব ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি ব্যাংকিং ও ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক বিশেষায়িত
প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com