মামুনুল হকের বাৎসরিক আয় ১৩ লাখ টাকা, ব্যাংকে নেই কোনো অর্থ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের বাৎসরিক আয় ১৩ লাখ ১৫ হাজার ৩৩৪ টাকা। নগদ অর্থ আছে ৮৩ লাখ দুই হাজার ৮৩৭ টাকা। কিন্তু ব্যাংকে কোনো অর্থ জমা নেই। তবে শেয়ারবাজারে বিনিয়োগ করা আছে এক লাখ টাকা।

এই অর্থ আয় করেন শিক্ষতা ও ব্যবসার মাধ্যমে। স্ত্রীর কোনো আয় নেই, তিনি গৃহিণী।

আজ সোমবার বাগেরহাট-১ আসনে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। সঙ্গে জমা দেওয়া হলফলামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডুর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

হলফনামায় দেয়া তথ্যে জানা গেছে, মামুনুল হকের গাড়ি, বাড়ি বা ফ্ল্যাট নেই। না থাকার তালিকায় আরও রয়েছে, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, সোনা ও মূল্যবান গহনা, বাস-ট্রাক্সহ মোটরযান। উত্তরাধিকার সুত্রে পাননি কোনো সম্পত্তি।

বিদেশেও নেই কোনো সম্পদ। তবে দুই লাখ টাকার আসবাবপত্র আছে। স্ত্রী ও সন্তানের নামে নেই কোনো নগদ অর্থ, গহনা বা স্থাবর সম্পদ। তিনি বর্তমানে থাকেন মোহাম্মাদপুরে আর স্থায়ী ঠিকানা নিউমার্কেট থানা এলাকায়।

হলফনামায় উল্লেখ করা আছে তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

তাঁর নামে ৩৮ টি মামলা হয়েছিল। যার মধ্যে ২০২৫ সালে প্রত্যাহার করা হয়েছে ৩২ টি মামলা। আর বিভিন্ন সময়ে খালাস পেয়েছেন বাকি ৫টি মামলায়।
২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা। রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩১৫ টাকা। আয়কর দিয়েছেন ৫৯ হাজার ৩৪ টাকা। তিনি বর্তমানে থাকেন মোহাম্মাদপুরে আর স্থায়ী ঠিকানা নিউমার্কেট থানা এলাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মামুনুল হকের বাৎসরিক আয় ১৩ লাখ টাকা, ব্যাংকে নেই কোনো অর্থ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের বাৎসরিক আয় ১৩ লাখ ১৫ হাজার ৩৩৪ টাকা। নগদ অর্থ আছে ৮৩ লাখ দুই হাজার ৮৩৭ টাকা। কিন্তু ব্যাংকে কোনো অর্থ জমা নেই। তবে শেয়ারবাজারে বিনিয়োগ করা আছে এক লাখ টাকা।

এই অর্থ আয় করেন শিক্ষতা ও ব্যবসার মাধ্যমে। স্ত্রীর কোনো আয় নেই, তিনি গৃহিণী।

আজ সোমবার বাগেরহাট-১ আসনে সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। সঙ্গে জমা দেওয়া হলফলামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডুর কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

হলফনামায় দেয়া তথ্যে জানা গেছে, মামুনুল হকের গাড়ি, বাড়ি বা ফ্ল্যাট নেই। না থাকার তালিকায় আরও রয়েছে, সঞ্চয়পত্র, স্থায়ী আমানত, সোনা ও মূল্যবান গহনা, বাস-ট্রাক্সহ মোটরযান। উত্তরাধিকার সুত্রে পাননি কোনো সম্পত্তি।

বিদেশেও নেই কোনো সম্পদ। তবে দুই লাখ টাকার আসবাবপত্র আছে। স্ত্রী ও সন্তানের নামে নেই কোনো নগদ অর্থ, গহনা বা স্থাবর সম্পদ। তিনি বর্তমানে থাকেন মোহাম্মাদপুরে আর স্থায়ী ঠিকানা নিউমার্কেট থানা এলাকায়।

হলফনামায় উল্লেখ করা আছে তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

তাঁর নামে ৩৮ টি মামলা হয়েছিল। যার মধ্যে ২০২৫ সালে প্রত্যাহার করা হয়েছে ৩২ টি মামলা। আর বিভিন্ন সময়ে খালাস পেয়েছেন বাকি ৫টি মামলায়।
২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৮ লাখ ৭৬ হাজার ৮৯০ টাকা। রিটার্নে সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৬৭ লাখ ৯১ হাজার ৩১৫ টাকা। আয়কর দিয়েছেন ৫৯ হাজার ৩৪ টাকা। তিনি বর্তমানে থাকেন মোহাম্মাদপুরে আর স্থায়ী ঠিকানা নিউমার্কেট থানা এলাকায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com