ইউক্রেনে যুদ্ধ: কয়েক সপ্তাহেই স্পষ্ট হবে আলোচনার ভবিষ্যৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চলমান আলোচনাগুলো সফল হবে কি না, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, ভূখণ্ডসংক্রান্ত কয়েকটি জটিল বিষয় এখনো মীমাংসা হয়নি।

গতকাল রবিববার বিকেলে ফ্লোরিডায় ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে তিনি ও জেলেনস্কি চুক্তির অনেক কাছাকাছি অবস্থানে পৌঁছেছেন। তবে তিনি স্বীকার করেন, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের ভবিষ্যৎ সবচেয়ে জটিল ও অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে।

দুই নেতা জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং দনবাস অঞ্চল নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে এখনো কয়েকটি কঠিন সিদ্ধান্ত ও সমঝোতার প্রয়োজন রয়েছে। তবে ট্রাম্প ও জেলেনস্কি দুজনেই শান্তিচুক্তি সম্পন্নের বিষয়ে বিস্তারিত কিংবা সময়সীমাও নির্ধারণ নিয়েও জানাননি।

এদিকে, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। কিন্তু এ বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্ক অবস্থানে থেকে জানান, প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি অর্জন হয়েছে। তার আশা, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউরোপীয় দেশগুলোও এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না: মঞ্জু

» গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার: গোলাম পরওয়ার

» গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক

» প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

» সরকারি ও বিরোধী দল উভয়ের প্রতি ন্যায় বিচারের চেষ্টা করি : স্পিকার

» অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে: স্পিকার

» দেশের স্বার্থ বিরোধী চক্র কিন্তু এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী

» রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট

» নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে

» হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ–জি রোমিং আনল বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইউক্রেনে যুদ্ধ: কয়েক সপ্তাহেই স্পষ্ট হবে আলোচনার ভবিষ্যৎ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে চলমান আলোচনাগুলো সফল হবে কি না, তা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তিনি বলেন, ভূখণ্ডসংক্রান্ত কয়েকটি জটিল বিষয় এখনো মীমাংসা হয়নি।

গতকাল রবিববার বিকেলে ফ্লোরিডায় ইউক্রেনের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ শেষ করতে তিনি ও জেলেনস্কি চুক্তির অনেক কাছাকাছি অবস্থানে পৌঁছেছেন। তবে তিনি স্বীকার করেন, পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের ভবিষ্যৎ সবচেয়ে জটিল ও অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে।

দুই নেতা জানান, ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা এবং দনবাস অঞ্চল নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে এখনো কয়েকটি কঠিন সিদ্ধান্ত ও সমঝোতার প্রয়োজন রয়েছে। তবে ট্রাম্প ও জেলেনস্কি দুজনেই শান্তিচুক্তি সম্পন্নের বিষয়ে বিস্তারিত কিংবা সময়সীমাও নির্ধারণ নিয়েও জানাননি।

এদিকে, ইউক্রেনের নিরাপত্তা নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। কিন্তু এ বিষয়ে ট্রাম্প কিছুটা সতর্ক অবস্থানে থেকে জানান, প্রায় ৯৫ শতাংশ অগ্রগতি অর্জন হয়েছে। তার আশা, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইউরোপীয় দেশগুলোও এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  সূত্র: রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com