৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ, চলছে জোর প্রস্তুতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুষ্ঠিত বৈঠক থেকে আগামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৭  ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জামায়াত সূত্রে জানা গেছে, প্রথমে ৩ জানুয়ারির মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল দলটি। পরে স্থান বদলে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছে।

মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীন বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি সমাবেশ সফল করতে বেশ কয়েকবার বৈঠকেও করেছে। জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার চেষ্টা করবে দলটি। দলটির পক্ষ থেকে এ ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেয়ার অধিকার নেই: ডা. তাহের

» জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

» কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়তে চাই : চিফ হুইপ

» জুলাই হত্যাকাণ্ড কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৩০ মার্চ

» ছিনতাইয়ের ঘটনার মূলহোতা গ্রেপ্তার

» জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগাররা

» প্রেম-প্রতিশোধের গল্পে ঈদের নাটক ‘লেলিন’

» জ্বালানি সংকটে থাইল্যান্ডে লিফটের বদলে সিঁড়ি ব্যবহারের নির্দেশ

» ইরান যুদ্ধ নিয়ে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে মতপার্থক্য ট্রাম্পের

» বিভাগীয় শহরের পাম্পে জ্বালানি সরবরাহের নতুন নির্দেশনা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ, চলছে জোর প্রস্তুতি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে আগামী ৩ জানুয়ারি (শনিবার) রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অনুষ্ঠিত বৈঠক থেকে আগামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (২৭  ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

জামায়াত সূত্রে জানা গেছে, প্রথমে ৩ জানুয়ারির মহাসমাবেশের স্থান হিসেবে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল দলটি। পরে স্থান বদলে সোহরাওয়ার্দী উদ্যানের নাম ঘোষণা করা হয়েছে।

মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীন বেশ কয়েকটি সাব কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি সমাবেশ সফল করতে বেশ কয়েকবার বৈঠকেও করেছে। জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার চেষ্টা করবে দলটি। দলটির পক্ষ থেকে এ ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com