কুমিল্লার মনোনয়ন ফরম আমি নিইনি, ঢাকা-১০ এ প্রার্থী হচ্ছি: আসিফ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত সপ্তাহে ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করায় তৈরি হয়েছে এক ধরনের দ্বিধা-দ্বন্দ্ব।

বিষয়টি তিনি খোলাসা করেছেন বিবিসি বাংলার কাছে। আসিফ মাহমুদ বলেন, ‘(কুমিল্লার মনোনয়নপত্র) আমি নিইনি। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই ওনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০ থেকেই প্রার্থী হচ্ছি।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।

উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর তিনি কোনো দলে যোগ দেননি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা থেকে গঠিত দল এনসিপিতে যাবেন বলে ব্যাপক প্রচার ছিল। মাঝে গণ অধিকার পরিষদে যোগ দেবেন বলে গুজব ছড়ায়। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পহেলা বৈশাখে বৈরিতা নয়, সংহতি ও নতুন উদ্দীপনার আহ্বান ফখরুলের

» ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার

» নওগাঁয় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

» তথ্যপ্রবাহের চেয়ে বড় চ্যালেঞ্জ অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য : তথ্যমন্ত্রী

» ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদের জামিন নামঞ্জুর

» জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

» অস্তিত্ব

» গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে :গোলাম পরওয়ার

» ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুমিল্লার মনোনয়ন ফরম আমি নিইনি, ঢাকা-১০ এ প্রার্থী হচ্ছি: আসিফ

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত সপ্তাহে ঢাকা-১০ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করায় তৈরি হয়েছে এক ধরনের দ্বিধা-দ্বন্দ্ব।

বিষয়টি তিনি খোলাসা করেছেন বিবিসি বাংলার কাছে। আসিফ মাহমুদ বলেন, ‘(কুমিল্লার মনোনয়নপত্র) আমি নিইনি। এলাকার মানুষজন চায় আমি মুরাদনগর থেকে নির্বাচন করি। আমার অজান্তেই ওনারা নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। আমি ঢাকা-১০ থেকেই প্রার্থী হচ্ছি।’

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। সেখানকারই ভোটার ছিলেন তিনি। নভেম্বরে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করে তিনি ঢাকা-১০ আসনের ভোটার হন।

উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর তিনি কোনো দলে যোগ দেননি। জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা থেকে গঠিত দল এনসিপিতে যাবেন বলে ব্যাপক প্রচার ছিল। মাঝে গণ অধিকার পরিষদে যোগ দেবেন বলে গুজব ছড়ায়। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

গত ১২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এর আগে নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ার আগের দিন, ১০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com