বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি নয় :স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করেও কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটা গির্জার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা, ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে মস্কোর সমর্থন চায় ঢাকা

» তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান

» স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

» সংস্কার পরিষদ গঠনে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে যেতে বাধ্য হবো: জামায়াত আমির

» জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক

» বাবার আদর্শ অনুসরণ করে ইনসাফ প্রতিষ্ঠায় আজীবন কাজ করব: সংসদে মাসুদ সাঈদী

» নির্বাচন, গণভোট ও ঐকমত্য কমিশন নিয়ে দ্বিচারিতা করা হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

» নয়নতারার পর সালমানের নায়িকা হয়ে আসছেন সামান্থা

» বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন, কাল থেকে প্রচারণা শুরু

» লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি নয় :স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি ফোটানো যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করেও কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বড়োদিন ও থার্টি ফার্স্ট নাইটে কোনো ধরনের আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লক করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটা গির্জার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের আরও বেশি হারে গ্রেপ্তার করা, গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তায় বিশেষায়িত বাহিনী স্ট্যান্ডবাই রাখা, ঢাকা মহানগরীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে তা নিয়মিতভাবে মনিটরিং করা এবং নগরীর বিভিন্ন স্থানে স্থাপিত সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com