আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ সকালে সালমান ও আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৪ ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল ও সালমান। ওই ফোনালাপের একপর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেও উল্লেখ করেন। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এ বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

এছাড়া গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উসকানি দেয়াসহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

এদিকে ট্রাইব্যুনাল-২ এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে আজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই : জামায়াত আমির

» আমাদের শিক্ষাব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

» সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা আলম মিতু

» খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

» ‘এখন সত্যিই নিজেকে দুনিয়ার রাজা মনে হচ্ছে’, অস্কারের স্বীকৃতিতে শাহরুখ

» ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

» নব উদ্যম

» কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

» প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

» উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনিসুল ও সালমান ট্রাইব্যুনালে

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে কারফিউ দিয়ে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আজ সকালে সালমান ও আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ৪ ডিসেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ফোনালাপ করেন আনিসুল ও সালমান। ওই ফোনালাপের একপর্যায়ে তারা কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলেও উল্লেখ করেন। তাদের এ বক্তব্যের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের এ বক্তব্য হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে বলে অভিযোগ প্রসিকিউশনের।

এছাড়া গণভবনে শেখ হাসিনার সাথে ব্যবসায়ীদের বৈঠকের আয়োজন করে হত্যাকাণ্ডে উসকানি দেয়াসহ সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

এদিকে ট্রাইব্যুনাল-২ এ চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে আজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com