হাদির শোকের সুযোগে নৈরাজ্যের অপচেষ্টায় উগ্র গোষ্ঠী: শিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায় যখন সমগ্র জা‌তি শোকাহত, তখন অপসু‌যোগ নিয়ে কিছুসংখ্যক উগ্র, অ‌বি‌বেচক গোষ্ঠী দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অরাজকতা ও‌ নৈরাজ্য সৃ‌ষ্টির অপ‌চেষ্টায় লিপ্ত র‌য়ে‌ছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, এ গোষ্ঠী বাংলা‌দে‌শের দীর্ঘ‌দি‌নের এক‌টি সাংস্কৃ‌তিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’-এর ভবন আক্রমণ ক‌রে‌ছে, তা‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে এবং এ প্রতিষ্ঠা‌নের অ‌নেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস ক‌রেছে। ‘ছায়ান‌ট’-এর প‌রিচালনায় ওই ভ‌ব‌নে ‘নালন্দা’ না‌মে যে বিদ্যালয়ের কার্যক্রম প‌রিচা‌লিত হয়, এ আক্রম‌ণে সে‌টিও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন ‘উদীচী’র কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসং‌যো‌গেরও নিন্দা জানাই।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলা‌দে‌শের দু‌টি সংবাদপ‌ত্র ‘প্রথম আলো’ ও ‘দ্যা ‌ডেইলি স্টার’-এর কার্যাল‌য়ে সংঘ‌টিত আক্রমণ এবং এদে‌শের প্রবীণ ও সাহসী সাংবা‌দিক নুরুল কবীর‌কে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ কর‌ছি।

স্বার্থা‌ন্বেষী মহ‌লের এ ধর‌নের কার্যকলাপ জুলাই আন্দোল‌নের চেতনা‌কে কা‌লিমা‌লিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফ‌লে বাংলা‌দেশ বি‌রোধী ফ্যাসিস্ট অপশ‌ক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও দেখা দি‌তে পা‌রে বলে মন্তব্য করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» রূপগঞ্জে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

» জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

» সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড

» লেবাননে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

» টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

» উৎসবের আমেজে শেষ হলো বৈশাখী শোভাযাত্রা

» দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

» রমনার বটমূলে বর্ষবরণ ছায়ানটের

» বাংলা নববর্ষ উপলক্ষ্যে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির

» পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

হাদির শোকের সুযোগে নৈরাজ্যের অপচেষ্টায় উগ্র গোষ্ঠী: শিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদির শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায় যখন সমগ্র জা‌তি শোকাহত, তখন অপসু‌যোগ নিয়ে কিছুসংখ্যক উগ্র, অ‌বি‌বেচক গোষ্ঠী দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অরাজকতা ও‌ নৈরাজ্য সৃ‌ষ্টির অপ‌চেষ্টায় লিপ্ত র‌য়ে‌ছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, এ গোষ্ঠী বাংলা‌দে‌শের দীর্ঘ‌দি‌নের এক‌টি সাংস্কৃ‌তিক প্রতিষ্ঠান ‘ছায়ানট’-এর ভবন আক্রমণ ক‌রে‌ছে, তা‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে এবং এ প্রতিষ্ঠা‌নের অ‌নেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস ক‌রেছে। ‘ছায়ান‌ট’-এর প‌রিচালনায় ওই ভ‌ব‌নে ‘নালন্দা’ না‌মে যে বিদ্যালয়ের কার্যক্রম প‌রিচা‌লিত হয়, এ আক্রম‌ণে সে‌টিও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন ‘উদীচী’র কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসং‌যো‌গেরও নিন্দা জানাই।

শিক্ষা উপদেষ্টা বলেন, বাংলা‌দে‌শের দু‌টি সংবাদপ‌ত্র ‘প্রথম আলো’ ও ‘দ্যা ‌ডেইলি স্টার’-এর কার্যাল‌য়ে সংঘ‌টিত আক্রমণ এবং এদে‌শের প্রবীণ ও সাহসী সাংবা‌দিক নুরুল কবীর‌কে অপদস্থ করার হীন কর্মকাণ্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ কর‌ছি।

স্বার্থা‌ন্বেষী মহ‌লের এ ধর‌নের কার্যকলাপ জুলাই আন্দোল‌নের চেতনা‌কে কা‌লিমা‌লিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফ‌লে বাংলা‌দেশ বি‌রোধী ফ্যাসিস্ট অপশ‌ক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশঙ্কাও দেখা দি‌তে পা‌রে বলে মন্তব্য করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com