আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পু গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। তাদের মধ্যে খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানা ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, চেকপোস্ট চলাকালে বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতর লুকানো অবস্থায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আগ্নেয়াস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি টেম্পু গাড়িসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সকালে বাঁশখালী থানাধীন বৈলছড়ি ইউনিয়নের চেচুরীয়ার দক্ষিণ চৌমুহনী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন খুরশিদ আলম (৩২) ও মো. হাসান ওরফে আকাশ (২৭)। তাদের মধ্যে খুরশিদ আলম নোয়াখালীর হাতিয়া উপজেলার ফরিদপুর এলাকার বাসিন্দা এবং হাসান চট্টগ্রামের ভূজপুর এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ জানা ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বাঁশখালী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, চেকপোস্ট চলাকালে বাঁশখালী-চট্টগ্রামগামী সড়কে একটি সন্দেহজনক টেম্পু গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় টেম্পুর ভেতর লুকানো অবস্থায় ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com