জার্মানিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলো স্মরণ এবং বিজয়ের ৫৪তম বছর উদযাপন উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বার্লিনের একটি হলে জার্মানিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। দূতাবাসের কনস্যুলার ও হেড অব চ্যান্সারি তানভীর কবির অনুষ্ঠানে উপস্থাপনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন সিরাজী এবং ত্রিপিটক পাঠ করেন সাংবাদিক বিটু বড়ুয়া।

রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও জীবিত সকল মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, ৭১-এর সূর্যসন্তানরা আমাদের গর্ব ও অহংকারের প্রতীক। তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি জার্মানির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও সংস্কার কার্যক্রমকে জার্মানি স্বাগত জানিয়েছে।

আলোচনার দ্বিতীয় পর্বে জার্মানিতে বিভিন্ন খাতে বাংলাদেশিদের অমিত সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন প্রবাসী সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা। আলোচকরা প্রবাসীদের মধ্যে ঐক্য বজায় রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। শেষে কবিতা আবৃত্তি ও ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের পক্ষ থেকে শিশু শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর আশ্বাস প্রধান উপদেষ্টার

» আপিল শুনানিতে কোনও পক্ষপাত করিনি: সিইসি

» তিন দফা দাবি সোমবার আবারও ইসির সামনে ছাত্রদলের অবস্থানের ঘোষণা

» অনেক ক্ষেত্রে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে : মির্জা ফখরুল

» দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

» রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

» তারেক রহমানের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» আমরা পরিবর্তনের ভিত্তি স্থাপন করে যাচ্ছি: তথ্য উপদেষ্টা রিজওয়ানা

» তারেক রহমানের সাথে ব্রাজিলের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

» বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জার্মানিতে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলো স্মরণ এবং বিজয়ের ৫৪তম বছর উদযাপন উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বার্লিনের একটি হলে জার্মানিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন। দূতাবাসের কনস্যুলার ও হেড অব চ্যান্সারি তানভীর কবির অনুষ্ঠানে উপস্থাপনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা হেলাল উদ্দিন সিরাজী এবং ত্রিপিটক পাঠ করেন সাংবাদিক বিটু বড়ুয়া।

রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইন তার বক্তব্যে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও জীবিত সকল মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, ৭১-এর সূর্যসন্তানরা আমাদের গর্ব ও অহংকারের প্রতীক। তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদেরও ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।

তিনি জার্মানির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত ও সংস্কার কার্যক্রমকে জার্মানি স্বাগত জানিয়েছে।

আলোচনার দ্বিতীয় পর্বে জার্মানিতে বিভিন্ন খাতে বাংলাদেশিদের অমিত সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন প্রবাসী সাংবাদিক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা। আলোচকরা প্রবাসীদের মধ্যে ঐক্য বজায় রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। শেষে কবিতা আবৃত্তি ও ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের পক্ষ থেকে শিশু শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com