কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি কড়া প্রহরায় কলকাতা থেকে মুম্বাইয়ে পৌঁছেছেন। গতকাল শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গ্রেটেস্ট অফ অল টাইম বা (GOAT) ট্যুরের আওতায় তিন দিনের সফরে গত শুক্রবার রাতে কলকাতায় পৌঁছান মেসি। এ সফরে তিনি ভারতের চার শহরে ভ্রমণ করবেন।

কলকাতার ঘটনার পর মুম্বাইয়ে আয়োজনকারীরা আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। শহরে আগমনের আগেই দুই হাজারের বেশি পুলিশ ওয়াংখেডে স্টেডিয়ামসহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।

কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাপ তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে জন্যও পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ভিড়ের গতিবিধি মনিটর করতে সেখানে ওয়াচটাওয়ার, ব্যারিকেড ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমও রাখা হয়েছে।

মেসি আজ মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্যাডেল কাপে অংশ নেবেন। সেখানে তিনি ও তার ইন্টার মিয়ামি দলের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল পরে একটি চ্যারিটি ফ্যাশন শো’র র‍্যাম্পে হাঁটবেন। এছাড়া একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ভারতের কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদ শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও এমএস ধোনিরও মেসির সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে।সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

» দায়িত্ব বাড়ল সালাহউদ্দিন আহমেদ ও মঈন খানের

» কৃষ্টি-সংস্কৃতি বিবেচনায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

» দ্বিতীয় লং মার্চ ১৯ সেপ্টেম্বর: জামায়াত আমির

» অভ্যুত্থানের পর শুধু সরকার বদলেছে, জনগণের পরিবর্তন হয়নি: চরমোনাই পীর

» র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: জামায়াত আমির

» টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে: ছাত্রশিবির সভাপতি

» বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নেপালের পাশে থাকার আশ্বাস

» সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা জাগ্রত আছে: হাসনাত আবদুল্লাহ

» শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কড়া প্রহরায় মুম্বাইয়ে মেসি, দেখা করবেন ধোনি-কোহলি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি কড়া প্রহরায় কলকাতা থেকে মুম্বাইয়ে পৌঁছেছেন। গতকাল শনিবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিশৃঙ্খলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গ্রেটেস্ট অফ অল টাইম বা (GOAT) ট্যুরের আওতায় তিন দিনের সফরে গত শুক্রবার রাতে কলকাতায় পৌঁছান মেসি। এ সফরে তিনি ভারতের চার শহরে ভ্রমণ করবেন।

কলকাতার ঘটনার পর মুম্বাইয়ে আয়োজনকারীরা আরও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। শহরে আগমনের আগেই দুই হাজারের বেশি পুলিশ ওয়াংখেডে স্টেডিয়ামসহ আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।

কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাপ তৈরি হওয়ার আগেই তা নিয়ন্ত্রণে জন্যও পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ভিড়ের গতিবিধি মনিটর করতে সেখানে ওয়াচটাওয়ার, ব্যারিকেড ও পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমও রাখা হয়েছে।

মেসি আজ মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্যাডেল কাপে অংশ নেবেন। সেখানে তিনি ও তার ইন্টার মিয়ামি দলের সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পল পরে একটি চ্যারিটি ফ্যাশন শো’র র‍্যাম্পে হাঁটবেন। এছাড়া একটি সেলিব্রিটি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ভারতের কয়েকজন কিংবদন্তি ক্রীড়াবিদ শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও এমএস ধোনিরও মেসির সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে।সূত্র: এনডিটিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com