সকাল থেকে দুই দফায় বন্ধ মেট্রো চলাচল

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কিছু যাত্রীর অসতর্কতায় সকাল থেকে দুই দফায় বন্ধ ছিল মেট্রো চলাচল। এতে করে সকালে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। বিশেষ করে অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তে হয়। আজ শনিবার দুপুর পৌনে ১টা পর্যন্ত দুই দফায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা (উপ-সচিব মর্যাদা) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মেট্রোরেলে ওঠার সময় এক যাত্রীর ব্যাগ আটকে যাওয়ায় সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। দ্বিতীয় দফায় দুপুর ১২টা ২৭ মিনিটে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের বিদ্যুৎ লাইনের ওপর তার জাতীয় কিছু ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল।’

তবে কাজীপাড়া মেট্রো স্টেশনে আটকে পড়া এক যাত্রী বলেন, হঠাৎ করে মেট্রোরেল বন্ধ হওয়ায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে ছিলাম। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» এআই দিয়ে অশালীন কনটেন্ট তৈরি, সরানোর দাবিতে আদালতে কঙ্গনা

» ২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ

» কিশোর গ্যাং  অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জন আটক

» শতরানের উদ্বোধনী জুটি বাংলাদেশের, সেঞ্চুরি হলো না তানজিদের

» ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০ , মামলা ৫১টি

» আজ যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

» মাছ ধরায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১২ জেলে আটক

» গাঁজাসহ যুবক আটক

» বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায়

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সকাল থেকে দুই দফায় বন্ধ মেট্রো চলাচল

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : কিছু যাত্রীর অসতর্কতায় সকাল থেকে দুই দফায় বন্ধ ছিল মেট্রো চলাচল। এতে করে সকালে অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীসহ ভোগান্তিতে পড়েন অনেক যাত্রী। বিশেষ করে অনেক পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিতে সমস্যায় পড়তে হয়। আজ শনিবার দুপুর পৌনে ১টা পর্যন্ত দুই দফায় মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা (উপ-সচিব মর্যাদা) নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মেট্রোরেলে ওঠার সময় এক যাত্রীর ব্যাগ আটকে যাওয়ায় সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯টা ৫৫ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল। দ্বিতীয় দফায় দুপুর ১২টা ২৭ মিনিটে সচিবালয় স্টেশনে মেট্রোরেলের বিদ্যুৎ লাইনের ওপর তার জাতীয় কিছু ফেলায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল।’

তবে কাজীপাড়া মেট্রো স্টেশনে আটকে পড়া এক যাত্রী বলেন, হঠাৎ করে মেট্রোরেল বন্ধ হওয়ায় প্রায় ২০ মিনিট আটকা পড়ে ছিলাম। এতে করে ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com