শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে : দুলু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে এটা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গত ২৪ বছর কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়ে দীর্ঘ ২৪ বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। এর বিরুদ্ধে দেশের জনতা নির্বাচন ব্যবস্থা গ্রহণ করেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের বিএনপির প্রার্থী চট্টগ্রামের এরশাদ উল্লাহকে গুলি করার মধ্য দিয়ে হত্যা চেষ্টা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে যারা জড়িত তারা আগামী দিনে আরও ঘটনা ঘটাতে পারে। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে : দুলু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে। গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে এটা বানচাল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, নির্বাচন কমিশন আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। গত ২৪ বছর কোনো নির্বাচন হয়নি। আওয়ামী লীগ দিনের ভোট রাতে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি বানিয়ে দীর্ঘ ২৪ বছর অবৈধভাবে ক্ষমতায় ছিল। এর বিরুদ্ধে দেশের জনতা নির্বাচন ব্যবস্থা গ্রহণ করেছে। এই নির্বাচনকে বানচাল করার জন্য আমাদের বিএনপির প্রার্থী চট্টগ্রামের এরশাদ উল্লাহকে গুলি করার মধ্য দিয়ে হত্যা চেষ্টা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনার সঙ্গে যারা জড়িত তারা আগামী দিনে আরও ঘটনা ঘটাতে পারে। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিমসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com