‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ -এ অংশ নিল এনার্জিপ্যাক ফ্যাশনস

[ঢাকা, ১ ডিসেম্বর২০২৫] এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সম্প্রতি গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ -এ অংশগ্রহণ করেছে। রাজধানীতে এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১ থেকে ৩ ডিসেম্বর) এ প্রদর্শনীতে ১২৫টিরও বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৫টি স্টল নিয়ে অংশ নেয়।

আন্তর্জাতিক এই প্রদর্শনীটিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, সোর্সিং এজেন্ট এবং ট্রেডসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও বাজার সম্প্রসারণের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় অংশগ্রহণকারীদের জন্য ।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড তাদের প্রস্তুতকৃত পোশাক নিয়ে এই এক্সপোতে স্বতন্ত্র জায়গা করে নেয়। প্রত্যাশা করা হচ্ছে, তাদের এই উপস্থিতি বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করবে এবং রপ্তানির নতুন সম্ভাবনা অনুসন্ধান করতে সহায়ক হবে।

উল্লেখ্য, বাংলাদেশে খুব কম সংখ্যক গার্মেন্টস কারখানা ফরমাল পোশাক উৎপাদন করে থাকে। এনার্জিপ্যাক ফ্যাশনস এ ধরনের পোশাক তৈরির ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং গুণগত মানেও অনন্য।  সম্প্রতি, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি) থেকে মর্যাদাপূর্ণ ‘এলইইডি প্লাটিনাম স্বীকৃতি’ অর্জন করেছে। তাদের এই অর্জন সবুজ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।

এনার্জিপ্যাক শুরু থেকেই জাপান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। বিশ্বমানের পোশাক উৎপাদনের ক্ষেত্রে তারা নিত্যনতুন নকশা, উন্নত প্রযুক্তি এবং টেকসই উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল ভৌমিক এফসিএ বলেন, “এই এক্সপো আমাদের জন্য  বিশ্বের বিভিন্ন প্রান্তের খাতসংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন দ্বার উন্মোচন করেছে। আমরা এমন কিছু অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”

‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের জন্য বৈশ্বিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানানো ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে যোগাযোগ সম্প্রসারণের কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো: আখতার হোসেন

» একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল এখনো শেখেনি ভারত : জাহেদ

» আমরা ছাড়া দেশটাকে কেউ এগিয়ে নিতে পারবে না: মির্জা ফখরুল

» তরুণদের কর্মসংস্থান, বস্তিবাসীর পুনর্বাসনে কাজ করবে বিএনপি: তারেক রহমান

» এমন সরকার চাই যেখানে গায়ের জোরে দেশ চলবে না: মান্না

» পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণ সমাজ বিপদগামী হচ্ছে: মির্জা আব্বাস

» তানজিদের সেঞ্চুরিতে রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

» তারা ইসলামের লেবেল লাগিয়ে আমাদের ধোঁকা দিয়েছে: রেজাউল করীম

» দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

» বড়াইগ্রামে বিএনপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন, গণমিছিল ও পথসভা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ -এ অংশ নিল এনার্জিপ্যাক ফ্যাশনস

[ঢাকা, ১ ডিসেম্বর২০২৫] এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড সম্প্রতি গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ -এ অংশগ্রহণ করেছে। রাজধানীতে এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো (ইপিবি) কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী (১ থেকে ৩ ডিসেম্বর) এ প্রদর্শনীতে ১২৫টিরও বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৫টি স্টল নিয়ে অংশ নেয়।

আন্তর্জাতিক এই প্রদর্শনীটিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, সোর্সিং এজেন্ট এবং ট্রেডসংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। প্রদর্শনীর মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব ও বাজার সম্প্রসারণের এক অনন্য সুযোগ সৃষ্টি হয় অংশগ্রহণকারীদের জন্য ।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড তাদের প্রস্তুতকৃত পোশাক নিয়ে এই এক্সপোতে স্বতন্ত্র জায়গা করে নেয়। প্রত্যাশা করা হচ্ছে, তাদের এই উপস্থিতি বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠানটির অবস্থান আরও শক্তিশালী করবে এবং রপ্তানির নতুন সম্ভাবনা অনুসন্ধান করতে সহায়ক হবে।

উল্লেখ্য, বাংলাদেশে খুব কম সংখ্যক গার্মেন্টস কারখানা ফরমাল পোশাক উৎপাদন করে থাকে। এনার্জিপ্যাক ফ্যাশনস এ ধরনের পোশাক তৈরির ক্ষেত্রে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং গুণগত মানেও অনন্য।  সম্প্রতি, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ‘গ্রিন বিল্ডিং কাউন্সিল’ (ইউএসজিবিসি) থেকে মর্যাদাপূর্ণ ‘এলইইডি প্লাটিনাম স্বীকৃতি’ অর্জন করেছে। তাদের এই অর্জন সবুজ শিল্পায়নের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বকে আরও শক্তিশালী করেছে।

এনার্জিপ্যাক শুরু থেকেই জাপান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আসছে। বিশ্বমানের পোশাক উৎপাদনের ক্ষেত্রে তারা নিত্যনতুন নকশা, উন্নত প্রযুক্তি এবং টেকসই উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে।

এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল ভৌমিক এফসিএ বলেন, “এই এক্সপো আমাদের জন্য  বিশ্বের বিভিন্ন প্রান্তের খাতসংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন দ্বার উন্মোচন করেছে। আমরা এমন কিছু অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা টেকসই উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”

‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫’ এনার্জিপ্যাক ফ্যাশনস লিমিটেডের জন্য বৈশ্বিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানানো ও খাতসংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে যোগাযোগ সম্প্রসারণের কার্যকরী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com